নবীন নিউজ ডেস্ক ০৯ অক্টোবার ২০২৪ ০৩:০৮ পি.এম
সংগৃহীত ছবি
আল-কায়দার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স থেকে বের করে দিয়েছে সে দেশের সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে বার্ষিকী উপলক্ষে এক পোস্টের জেরে তাকে বের করে দিয়েছে ফরাসি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।
এএফপি’র প্রতিবেদন অনুসারে, ৪৩ বছর বয়সি ওমর বিন লাদেনের জন্ম সৌদি আরবে। তার শৈশবকাল কেটেছে সেখানেই। এরপর তিনি সুদান ও আফগানিস্তানে ছিলেন। ১৯ বছর বয়সে বাবা ওসামা বিন লাদেনকে ছেড়ে যান তিনি। ছবি আঁকার জন্য তিনি ২০১৬ সাল থেকে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন।
ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইললিউ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ওমর বিন লাদেন একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে নরম্যান্ডিতে বসবাস করে আসছেন।
গত বছর সন্ত্রাসবাদের পক্ষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে তাকে ফ্রান্স ছাড়ার আদেশ জারি করেছেন নরম্যান্ডির প্রশাসনিক প্রধান।
স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রিটেইললিউ আরও জানান, আদেশে বলা হয়েছে, ওমর যেন কোনোভাবেই ফ্রান্সে ফিরতে না পারেন। সেই আদেশে তিনি সই করেছেন।
তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ওমর বিন লাদেন এরই মধ্যে ফ্রান্স ছেড়েছেন কিনা, তা এখনও পরিষ্কার নয়।
অন্তত ২০ বছরের বড় ব্রিটিশ নারী জেন ফেলিক্স ব্রাউনিকে বিয়ে করেন ওমর বিন লাদেন। ২০০৭ সালে বিষয়টি সামনে এলে তাকে নিয়ে গণমাধ্যমে ঝড় ওঠে।
বিয়ের পর জেন তার নাম পাল্টে মুসলিম নাম জেইনা মোহাম্মেদ রাখেন। বিয়ের সুবাদে ওমর যুক্তরাজ্যে বসবাস করতে চাইলেও দেশটি তার আবেদন বাতিল করে দেয়।
নাইন ইলেভেনের হামলার পরিপ্রেক্ষিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’র নামে আফগানিস্তানে সামারিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই সময়ের দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র।
এরই ধারাবাহিকতায় ২০১১ সালে পাকিস্তানে আত্মগোপনে থাকাবস্থায় ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় বলে দাবি মার্কিন বাহিনীর।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ