নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ১২:৪৩ পি.এম
সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিজস্ব লোগো তৈরি করতে চায়। এ জন্য লোগোর ডিজাইন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত লোগো পাঠানো যাবে। ডিজাইনকৃত লোগো হার্ডকপি ও সফটকপি উভয় ফরম্যাটে জমা দিতে হবে। যা শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭-এর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবের অফিস কক্ষে রক্ষিত বাক্সে জমা দিতে হবে।
এ জন্য আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের কাছ থেকে লোগো আহ্বান করে বলা হয়েছে, লোগোটি মৌলিক হতে হবে। লোগোটি সর্বোচ্চ ১ মেগাবাইটের মধ্যে JPEG/PNG ফরমেটে তৈরি করতে হবে। সফটকপি জমা দেয়ার ক্ষেত্রে (pro@bpsc.gov.bd) ইমেইলে বা পেনড্রাইভে প্রাথমিকভাবে জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে চাহিদা অনুযায়ী সম্পাদন যোগ্য অন্যান্য ফরমেটে জমা দিতে হবে।
হার্ডকপির ক্ষেত্রে এ৪ ফটো পেপারে ২ ইঞ্চি x ২ ইঞ্চি এবং ৪ ইঞ্চি x ৪ ইঞ্চি সাইজের ২ কপি কালার প্রিন্ট হার্ডকপি মুখবন্ধ খামে জমা দিতে হবে (খামটি কোন প্রকার ভাঁজ করা যাবে না)। লোগো ডিজাইনের অন্তর্নিহিত ভাব (লোগো ইলাস্ট্রেশন) উল্লেখ করে কনসেপ্ট ও ডিজাইন স্টেটমেন্ট সর্বোচ্চ ৩০০ শব্দে লিখে সংযুক্তি আকারে জমা দিতে হবে; সংযুক্তিতে পৃথকভাবে ও একত্রে আইকন ও টাইপোগ্রাফির সমন্বয়ে লোগোর ব্যবহার উল্লেখ করে সাইজ, কালার গাইডলাইনস, ইউজেস অন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ও গ্রেস্কেল ভার্সনের বিবরণ দিতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কপিরাইট আইনের বিধান অনুসরণ করতে হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত লোগোটি অন্য কোন প্রকাশিত লোগোর অনুসরণ বা অনুকরণে ডিজাইন করা হয়নি মর্মে একক স্বত্বাধিকারী প্রত্যয়নপত্র সংযুক্তি আকারে জমা দিতে হবে। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কেবল মাত্র একটি লোগো জমা দিতে পারবে; সেক্ষেত্রে জমাদানকারীর নাম, ঠিকানা ও মোবাইল নং উল্লেখ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত লোগো জমাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক যেকোনো পর্যায়ে প্রয়োজন সাপেক্ষে উক্ত লোগোর যে কোনো অংশের সংযোজন, বিয়োজন ও পরিমার্জনজনিত সম্পাদনা করতে হবে।
কমিশন সচিবালয় সকল অথবা যে কোনো ডিজাইন কোন রূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো পর্যায়ে গ্রহণ কিংবা বাতিল ঘোষণা করার ক্ষমতা সংরক্ষণ করে। প্রতিযোগিতায় ১ম বিজয়ীকে ৫০ হাজার টাকা পুরস্কারসহ সার্টিফিকেট দেয়া হবে এবং নির্বাচিত লোগোটি কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে (যদি থাকে) বিপিএসসির অফিসিয়াল লোগো হিসাবে ব্যবহার করা হবে।
পিএসসির একজন কর্মকর্তা জানান, পিএসসির নিজস্ব কোনো লোগো না থাকায় আলাদাভাবে লোগো তৈরির জন্য ডিজাইন আহ্বান করা হয়েছে। যার ডিজাইন পছন্দ হবে, তাকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেয়া হবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন