নবীন নিউজ, ডেস্ক ০৯ জুন ২০২৪ ০৪:৩২ পি.এম
নানারকমের এনার্জি ড্রিংকসে বর্তমান বাজার বেশ রমরমা। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে নানা স্বাদের এনার্জি ড্রিংকস। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এবং শরীরে শক্তির ঘাটতি দূর করার জন্য পান করা হয় এনার্জি ড্রিংকস।
সহজে খাবার হজম কিংবা দ্রুত চনমনে ভাব ফিরে পেতে অনেকেই হাতে তুলে নেন কোমল পানীয় এনার্জি ড্রিংক। কিন্তু এ পানীয়তেই আপনার মৃত্যুফাঁদ লুকিয়ে রয়েছে তা কি আপনি জানেন?
হার্ট রিদম জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, এনার্জি ড্রিংক পান করার কিছু বড় ক্ষতিকারক দিক রয়েছে। এই পানীয়গুলোতে থাকে প্রচুর পরিমাণে চিনি এবং ক্যাফেইন, যা কিছু সময়ের জন্য জেগে থাকতে সাহায্য করলেও হার্টের জন্য ক্ষতিকর।
এক কাপ কফিতে প্রায় ১০০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে, তবে এনার্জি ড্রিংকসে ক্যাফেইন থাকে ৮০ থেকে ৩০০ মিলিগ্রাম। অনেক এনার্জি ড্রিংকসে ৩৯০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক।
এনার্জি ড্রিংকসের মধ্যে উপস্থিত টাউরিন এবং গুয়ারানের মতো উপাদানগুলি হৃৎপিণ্ডের কার্যকারিতাকে ব্যাহত করে এবং অনিয়মিত হৃদস্পন্দনের জন্য হতে পারে হার্ট অ্যাটাক। এনার্জি ড্রিংক হার্টের পাশাপাশি মস্তিষ্কের উপরেও বিপজ্জনক প্রভাব ফেলতে পারে। এনার্জি ড্রিংক পান করার ফলে এডিএইচডি, হতাশা, উদ্বেগ এবং আত্মহত্যার মতো চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে।
মিনেসোটার মায়ো ক্লিনিকের গবেষকরা ১৪৪ জনের একটি গ্রুপের দিকে ওপর জরিপ করেছেন। যাদের হার্ট অ্যাটাক হওয়ার পর বেঁচে গিয়েছিল তাদের ওপর করা হয় একটি গবেষণা। তাতে জানা গেছে, ১৪৪ জনের মধ্যে ৭ জন তথা প্রায় ৫ শতাংশ ব্যক্তি হার্ট অ্যাটাকের আগে এনার্জি ড্রিংকস পান করেছিলেন।
এনার্জি ড্রিংকসে ক্যাফেইন এবং চিনি থাকার ফলে এটি পান করার পর কিছুক্ষণের জন্য এনার্জি পাওয়া যায়, কিন্তু পরে আরও বেশি ক্লান্তি এবং ক্ষুধার্ত অনুভব হতে শুরু হয়। এনার্জি ড্রিংকস প্রভাবিত করতে পারে মেজাজকেও। তাই এনার্জি ড্রিংকস পান করার আগে অবশ্যই এই সমস্যাগুলো সম্পর্কে চিন্তা করার পর সিদ্ধান্ত নেয়া উচিত।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা