শক্রবার ১৬ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

কথায় কথায় বুকজ্বালা

নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ০১:০৫ পি.এম

ফাইল ছবি

ঝালজাতীয় খাদ্য গ্রহণের পর অল্প পরিমাণে ঢেঁকুর উঠেছে, খেয়াল করে দেখবেন বুক ও গলা ঝালের কারণে জ্বালাপোড়া করছে, একটু পানি পান করলে অল্প সময়ের মধ্যেই জ্বালা কমে যাবে। এ ধরনের অনুভূতিকেই বুকজ্বালা বলা হয়। পেটভরে খাওয়ার পর শক্তিপ্রয়োগের কাজ করতে থাকলে এ ধরনের ঢেঁকুর ও বুকজ্বালায় আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। পাকস্থলী ও খাদ্যনালির সংযোগস্থলে একটি শক্ত Sphincter থাকে। যার ফলে পাকস্থলীতে চাপ বৃদ্ধি পাওয়ার ফলেও এই Sphincter এর অবরোধের জন্য খাদ্যবস্তু পাকস্থলী থেকে গলায় ও বুকে অবস্থিত খাদ্যনালিতে প্রবেশ করতে পারে না। ফলে স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর খাদ্যবস্তু খাদ্যনালিতে আসতে পারে না। তবে যদি কোনো কারণে Sphincter দুর্বল হয়ে গেলে, বমি হওয়ার প্রবণতা দেখা দিলে এবং জন্মগতভাবে অথবা বংশগতভাবে এই Sphincter দুর্বল থাকলে প্রায়ই এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। ফলশ্রুতিতে ব্যক্তি বুকজ্বালা অনুভব করে থাকেন। এ ধরনের অভিজ্ঞতা হয় না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। সাধারণত অল্প বয়স্ক ব্যক্তিদের মাঝে এ ধরনের প্রবণতা কম মাত্রায় পরিলক্ষিত হয়। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর প্রবণতা বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। ডমপেরিডন জাতীয় মেডিসিনের প্রবণতা হ্রাস করে রোগীকে সাময়িক আরাম দিতে পারে। বুকজ্বালার আরও একটি বড় কারণ হলো হৃদরোগ। হৃদরোগের প্রাথমিক উপসর্গ হতে পারে বুকজ্বালা যা সাধারণত বুকের মাঝখানে অনুভূত হয়, যার অনুভূতি খাদ্যবস্তু উদ্গিরণের মতো একই ধরনের অনুভূতির সঞ্চার করে। হৃদরোগজনিত বুকজ্বালাও পেটভরে খাওয়ার পর দেখা দিতে পারে এবং এ জ্বালা পানি পান করলে অথবা না করলেও দুই-তিন মিনিটের মধ্যে আপনাআপনিই কমে যেতে পার। এর জন্য অনেক হৃদরোগীই এটাকে গ্যাসের ব্যথা হিসেবে প্রমাণ করে ফেলে, যেহেতু ঢেঁকুর বের করলে ব্যথার উপশম ঘটে থাকে তাই এটা রোগীর ব্যক্তিগত অনুভূতি, তবে এটা বিজ্ঞানসম্মতভাবে গ্রহণযোগ্য কোনো প্রক্রিয়া নয়। হৃদরোগের উপসর্গ হিসেবে প্রধানত বুকে ব্যথা অনুভূত হয়ে থাকে। তবে ব্যক্তিভেদে এ ব্যথা জ্বালাপোড়া হিসেবেও বুকের মাঝখানে অনুভূতি হয়। এ ধরনের জ্বালাপোড়া ভরাপেটে বেশি দেখা দেয়। আগেই বলেছি হৃদরোগের প্রধান লক্ষণ বুকব্যথা হওয়া। তবে যাদের হৃদরোগের তীব্রতা অনেক বেশি, যারা ডায়াবেটিস রোগে ভুগছেন বা যারা হার্ট ফেইলুরে ভুগছেন এবং যারা বয়োবৃদ্ধ তাদের বেলায় বুকব্যথার চেয়ে বুকজ্বালা বেশি পরিলক্ষিত হতে পারে।

নবীন নিউজ/এফ 

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা