নবীন নিউজ ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩২ এ.এম
সংগৃহীত ছবি
এখন কমবেশি সবাই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে চলছে গবেষণা। স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় ‘চিয়া সিড’।
পুষ্টিবিদরা বলছেন, সকালের নাশতায়, দুপুরে খাবার শেষে দইয়ের সঙ্গে কিংবা রাতে শেষপাতে মিষ্টিমুখ করতে পুডিংয়ের মধ্যে চিয়া সিড। সবকিছুতেই ইদানীং চিয়া সিডের ব্যবহার করার চল হয়েছে।
চিয়ার যে নানা রকম পুষ্টিগুণ রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই পানিতে ভেজানো চিয়া খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে। তবে সরাসরি মেদ ঝরানোর সঙ্গে চিয়া সিডের আদৌ কোনো যোগ আছে কি না, তার প্রমাণ না পাওয়া গেলেও এই বীজ অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা হয়, সে বিষয়ে নিশ্চিত চিকিৎসকরা।
অতিরিক্ত পরিমাণে চিয়া সিড খেলে হজমের সমস্যা হয় কেন?
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে গেলে ফাইবারজাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু উপকার হবে ভেবে যদি অতিরিক্ত ফাইবার খেয়ে ফেলেন, সে ক্ষেত্রে পেটব্যথা, গ্যাস, হজমের সমস্যা, ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। শুধু তা-ই নয়, চিয়া বীজ বেশি খেলে শরীরে পানির ঘাটতি পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তারা। তাই চিয়া বীজ খাওয়ার পাশাপাশি পানি খাওয়ার পরিমাণ যেন ঠিক থাকে, সে বিষয়টিও মাথায় রাখতে হবে।
চিয়া সিড খাওয়ার উপকারিতা-
এতে আছে ওমেগা-৩, যা হৃদ্রোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে
শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়
প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করে
মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে
ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়
এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী
কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে
এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে
পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে
ভালো ঘুম হতে সাহায্য করে
ক্যানসার রোধ করে
হজমে সহায়তা করে
হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা