নবীন নিউজ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪১ পি.এম
সংগৃহীত ছবি
দিন দিন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। লিভার থেকে গলা, নারীদের জরায়ু এমনকি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনাও ক্রমশ বাড়ছে। তবে চিন্তার বিষয় হলো সমীক্ষা বলছে, অধিকাংশ নারীরাই জরায়ু ও স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কিন্তু তারা সেটি প্রথম দিকে বুঝতে পারেন না।
মূলত, খারাপ জীবনধারা ও অনিয়মিত রুটিনের কারণেই আজকাল ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ছে।
তবে চিকিৎসকদের মতে, সময়মতো এর প্রাথমিক লক্ষণগুলো সনাক্ত করে সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই বিপজ্জনক রোগ এড়ানো সম্ভব।
এমন পরিস্থিতিতে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই, নারীদের জন্য এর লক্ষণগুলো সনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই স্তন ক্যান্সারের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে, যা আপনাকে এই রোগ শনাক্ত করতে এবং জীবন বাঁচাতে সাহায্য করবে।
আকার পরিবর্তন
যদি মনে হয় যে স্তনের আকারে হঠাৎ পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই সাবধান হবেন। এ ছাড়া নিজের হাতের স্পর্শে বুঝতে হবে স্তনের মধ্যে কোনো ফোলাভাব রয়েছে কি না। বুঝতে পারলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
স্নায়ুজনিত সমস্যা
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।
তেমনটা যদি হয়, তাহলে স্নায়ুজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। কোনো ঘটনা হঠাৎ ভুলে যাওয়া, মাথা যন্ত্রণা, দৃষ্টিশক্তি ঝাপসা এমন সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্তনের পিণ্ড
যদি স্তনে কোনো পিণ্ড বা ফোলাভাব অনুভব করেন, তাহলে এটি স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে। মনে রাখবেন, পিণ্ডটি ব্যথাযুক্ত বা ব্যথাহীন উভয়ই হতে পারে। তবে এটিকে অবহেলা করা যাবে না।
স্তনে পিণ্ড হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে স্তন ক্যান্সারও একটি সম্ভাবনা।
স্তনের ত্বকে পরিবর্তন
যদি স্তনের ত্বকে লালচে ভাব, ফোলাভাব বা দাগ থাকে, তাহলে তা স্তন ক্যান্সার হতে পারে। এই লক্ষণটি চিনতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হবে।
জ্বালা বা সংকোচন
যদি স্তনে জ্বালাপোড়া বা সংকোচন অনুভব করেন, তাহলে এটিকে অবহেলা করবেন না। কারণ এটি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাড়াতাড়ি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
স্তনবৃন্ত থেকে দুধ বা রক্ত পড়া
স্তনবৃন্ত থেকে দুধ বের হওয়া বা রক্ত পড়া অনেক কারণেই হতে পারে, যার মধ্যে স্তন ক্যান্সারও অন্তর্ভুক্ত থাকতে পারে। যদি আপনার সঙ্গেও এটি ঘটে থাকে, তাহলে স্তন ক্যান্সারের জন্য নিজেকে পরীক্ষা করানো উচিত।
অনেক সময় আমরা এসব সমস্যাকে হালকাভাবে নিয়ে অবহেলা করি। এটি করা চলবে না। তাই সময় থাকতে স্তন সম্পর্কিত যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : বোল্ডস্কাই
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা