নবীন নিউজ, ডেস্ক ২৯ নভেম্বার ২০২৫ ১১:৪১ এ.এম
বিশ্বজুড়ে পশুপাখি ও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু যদি মানুষে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা পায়, তাহলে তা কোভিডের চেয়েও ভয়াবহ মহামারী তৈরি করতে পারে। সম্প্রতি এ সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি।
তিনি বলেন, মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাস (এইচ১ ও এইচ৩) বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও এইচ৫ ধরনের বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। ফলে ভাইরাসটি রূপ বদলালে তা সহজেই গুরুতর রোগ তৈরি করতে পারে এবং শিশু–স্বাস্থ্যবান মানুষসহ সবাই ঝুঁকিতে পড়বে।
গত কয়েক বছর ধরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি নিধন করা হয়েছে, যা খাদ্য সরবরাহ ও বাজারমূল্যেও প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গৃহপালিত পাখি ও গরুর খামারে এখনো এইচ৫ ধরনটি ছড়িয়ে পড়ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে এইচ৫এন৫ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যিনি পরে মারা যান। বেশিরভাগ সংক্রমণই আক্রান্ত প্রাণীর ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে হয়েছে বলে জানা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০০৩-২৫ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যার প্রায় ৪৮ শতাংশ মৃত্যুবরণ করেছেন। তবে মানুষে মানুষে ছড়ানোর ঝুঁকি এখনো কম বলে মনে করছে বিশ্ব প্রাণিসম্পদ সংস্থা।
রামেক্স-ভেলতি বলেন, যদিও বার্ড ফ্লু মহামারী হওয়ার আশঙ্কা রয়েছে। তবুও ফ্লুর টিকা, অ্যান্টিভাইরাল ও দ্রুত টিকা উৎপাদন সক্ষমতা এখন অনেক উন্নত। ফলে আগের চেয়ে বিশ্ব প্রস্তুত রয়েছে।
সূত্র : রয়টার্স
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা