শক্রবার ১৬ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

নবীন নিউজ, ডেস্ক ৩০ জুলাই ২০২৫ ০৮:০৮ এ.এম

সংগৃহীত ছবি

বর্তমানে প্রতি বছর বিশ্বে প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হন। ২০৫০ সাল নাগাদ বিশ্বজুড়ে এ ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে। স্থূলতা, মদ্যপান ও হেপাটাইটিসের মতো প্রতিরোধযোগ্য স্বাস্থ্য সমস্যাগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হলে এমন অবস্থা তৈরির আশঙ্কা রয়েছে। গতকাল মঙ্গলবার প্রখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটের এক গবেষণা প্রতিবেদনে এ আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। বিশ্বমানের ক্যান্সার তথ্য প্ল্যাটফর্ম ‘গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি (জিসিও)’ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বর্তমানে প্রতি বছর ৮ লাখ ৭০ হাজার মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ২০ হাজারে দাঁড়াবে।

জানা গেছে, ক্যান্সারের যে ধরনগুলোয় আক্রান্তের কারণে প্রাণহানির সংখ্যা বেশি, তার মধ্যে লিভার ক্যান্সারের অবস্থান তৃতীয়। ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বছরে ১৩ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারাবে। যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল মনে করে, প্রতি পাঁচটি লিভার ক্যান্সারের মধ্যে তিনটি প্রতিরোধ করা সম্ভব।

তারা জানিয়েছেন, লিভার ক্যান্সারের প্রধান ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে মদ্যপান, যকৃতে ভাইরাসজনিত প্রদাহ ও স্থূলতার কারণে যকৃতে চর্বি জমে যাওয়া ইত্যাদি। এর মধ্যে শেষটিকে এমএএসএলডি নামে পরিচিত। আগে এটি ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ নামে পরিচিত ছিল।

গবেষকরা ধারণা করছেন, ২০৫০ সালেও হেপাটাইটিস বি ও সি ভাইরাস লিভার ক্যান্সারের প্রধান কারণ হিসেবে থেকে যাবে। হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো, জন্মের পরপরই টিকা দেওয়া। তবে দরিদ্র দেশগুলোয়, বিশেষ করে সাব-সাহারান আফ্রিকায় এ টিকা প্রদানের হার খুব কম। যদি টিকার হার না বাড়ে, তাহলে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে ১ কোটি ৭০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। গবেষণায় আরও বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনাগুলোর মধ্যে ২১ শতাংশের কারণ হবে মদ্যপান। এটি ২০২২ সালের তুলনায় ২ শতাংশের বেশি। একই সময়ের মধ্যে স্থূলতার কারণে যকৃতে চর্বি জমা কেন্দ্র করে লিভার ক্যান্সারে আক্রান্ত মানুষের হার বেড়ে দাঁড়াবে ১১ শতাংশে। অর্থাৎ আগের তুলনায় এ হার ২ শতাংশ বাড়বে।

বিশেষজ্ঞরা বলেছেন, লিভার ক্যান্সার প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়া অঞ্চলে স্থূল মানুষ কিংবা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের যকৃতে চর্বি জমার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা উচিত বলে মনে করেন তারা।

এদিকে গত সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে বলা হয়, বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় ১ কোটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসাবে হেপাটাইটিসে দেশে প্রতি বছর ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। প্রতি ১০ জনের ৯ জনই জানেন না, তারা হেপাটাইটিসে আক্রান্ত। প্রতি বছর গোটা বিশ্বে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে প্রায় ১ দশমিক ৪ মিলিয়ন লোকের মৃত্যু হয়। বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণ হেপাটাইটিস বি এবং সি। লিভার ক্যান্সারে শতকরা ৮০ শতাংশ ক্ষেত্রে দায়ী এ দুটি ভাইরাস। ভাইরাল হেপাটাইটিস একটি গুরুতর রোগ, যা লিভারের প্রদাহ সৃষ্টি করে এবং লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা