নবীন নিউজ, ডেস্ক ২৬ আগষ্ট ২০২৫ ১১:৪৪ এ.এম
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রোগীর নাম ফয়েজ আহমদ (৩০)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং মূত্রথলি ও মূত্রনালীর সমস্যায় ভোগার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে। ফয়েজ আহমদকে সোমবার (২৫ আগস্ট) অপারেশনের জন্য নির্ধারণ করা হয়েছিল। তার আগেই মধ্যরাতে তিনি হাসপাতালের ১০ তলার সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি চিফ প্রজেশ দাশ বলেন, ‘ফয়েজের ভাইয়েরা জানাচ্ছেন, সে আগে থেকেই বলে আসছিল অপারেশন করবে না, ভয় পাচ্ছে। রবিবার গভীর রাতে হাসপাতালের ইমার্জেন্সি সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফিয়ে পড়ে সে।
তবে মৃত্যুর কারণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফয়েজ আহমদের চাচাতো ভাই সুফিয়ান আহমেদ। তিনি বলেন, ‘সে কী কারণে মারা গেছে, তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে যাই এবং পরে লাশ বাড়িতে নিয়ে আসি। আজ বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।’
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা