শক্রবার ১৬ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

নবীন নিউজ, ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১ পি.এম

সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থানে আহত মাদারীপুরের দীপংকর বালা বাম পায়ে গুলি লাগার পর থেকে ঢাকা মেডিকেলে শয্যাশায়ী। পায়ে গুলিবিদ্ধ হয়ে ৬ মাস কাতরানোর পর দীপংকর বালার বিদেশে চিকিৎসার ব্যবস্থা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় কেটে দেয় ইকোনমি ক্লাসের প্লেনের টিকিট। তাকে এমন গুরুতর অবস্থায় বিদেশে নিতে প্রয়োজন নিদেনপক্ষে বিজনেস ক্লাসের টিকিট। ফলে ফিরিয়ে দেয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এরপর থেকে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউই দীপংকরের খোঁজ নিচ্ছে না। ফলে পা পচে যাওয়ার উপক্রম। এ ছাড়াও আহতদের চিকিৎসা ও সহায়তায় পাহাড়সম গাফিলতির অভিযোগ।

অভ্যুত্থানের ওপর গঠিত সরকারের ৬ মাস পার করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২৭ জানুয়ারি তুরস্কে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে সেই সিদ্ধান্তও আলোর মুখ দেখেনি গাফেলতির কারণে। দিপংরের পা ভাঁজ করা অসম্ভব, এমন দশায় বিদেশে নিতে নিদেনপক্ষে উড়জাহাজের বিজনেস ক্লাসে টিকিট করতেই হবে। জুলাইয়ে আহতদের চিকিৎসায় সরকারি বরাদ্দ আছে দেড়শো কোটি টাকা অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে, দীপংরের তুরস্কাযাত্রা আটকে গেছে ইকোনমি ক্লাসে টিকিট কাটার কারণে। গুলিবিদ্ধ পায়ে এখন পচন ধরার উপক্রম।

তিনি বলেন, আইসিইউটিতে ছিলাম ৬ দিন। এ পর্যন্ত আমার শরীরে ২২ থেকে ২৩ বার রক্ত দেয়া লেগেছে। তুর্কি বিমানের টিকিট কাটার আগে আমার অবস্থা পর্যবেক্ষণ করেছে। আমি ছবি ও ভিডিও পাঠিয়েছি। কিন্তু ইকোনমি ক্লাসের টিকিট কেটে দিয়েছে। বিমানবন্দরে যাওয়ার পর আমার অবস্থা দেখে তুর্কি এয়ারলাইন্স আমাকে বসিয়ে নিতে রাজি হয়নি। তারা বলেছেন, আমাকে নিতে হলে শুইয়ে নিতে হবে, বসিয়ে নেয়া সম্ভব না। কারণ আমার পা ভাঁজ করা যায় না। পরে যাত্রা বাতিল হয়ে যায়। পরে এসএমএস দিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি।

দীপংকর বালা বলেন, ‘আমার পা রাখার জন্য চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন। কিন্তু এখন মনে হচ্ছে ইনফেকশনের কারণে আমার পা কাটা লাগবে।’

বিমানবন্দর থেকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়ার পর সপ্তাহ পেরোলেও এখন আর কেউ তার খোঁজ নিচ্ছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানকে কয়েকদিন ধরে চেষ্টা করেও সাক্ষাৎ পাওয়া যায়নি। লাগাতার ফোন এবং মেসেজ করা হয়েছে, তিনি সেটি দেখেও উত্তর দেননি।
 
দীপংকরের মতো জুলাই আন্দোলনে আহত প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা গল্প, ভিন্ন ভিন্ন ট্র্যাজেডি, যার নীরব সাক্ষী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের ৬১৭ নম্বর কক্ষ। এই যেমন দিনের পর দিন দ্বারে দ্বারে ঘুরেও অর্থ সহায়তা পাননি ১৯ বছরের ইব্রাহিম। মানসিক স্বাস্থ্যেও প্রভাব পড়ছে হাজার হাজার জুলাই যোদ্ধার আহত জীবনে। ভবিষ্যতের চিন্তায় স্ট্রোকও করেছেন গুলিবিদ্ধ আলামিন। আন্দোলনের পর থেকে কোনো সমন্বয়কের দেখা না পাওয়ায় ক্ষুব্ধ তারা।
 
ইব্রাহিম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আবেদন করেছি গত ২ জানুয়ারি। এরপর আমি ৪ থেকে ৫ বার গেছি। প্রসেসিং চলছে বলে বার বার জানানো হয়। অপারেশনের আগে গিয়েও জানিয়েছি। কিন্তু এখনও কিছু পাইনি।    
 

আর আলামিন বলেন, ‘অনেক খরচ হয়েছে। কিন্তু তারা যেভাবে চায়, সেভাবে তো দিতে পারছি না। আমি ১৯ জুলাই গুলিবিদ্ধ হই। ৫ আগস্ট সরকারের পতন হয়। তখন তো ভাবিনি যে সরকারের পতন হবে, আর আমাদের খরচ কেউ দেবে। এজন্য কোনো রিসিট বা কোনো ডকুমেন্ট রাখিনি। ৬ মাস পারহয়ে গেছে। অথচ যাদের ডাকে রাস্তায় নেমেছি, তাদের সঙ্গে এখনও ওরকমভাবে দেখা হয়নি।’
 
অথচ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব নেয়ার পর জেলায় জেলায় চেক বিতরণ আর জনসংযোগ করেছেন সারজিস আলম। যদিও পরবর্তীকালে সমালোচনার মুখে পদ ছাড়েন তিনি। অন্যদিকে বৈষম্যবিরোধীদের মধ্যেই গঠন করা হয় গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এর সম্পাদক হাসান ইনাম বলছেন, করপোরেট হাউজের মতো করে চালানোয় ব্যর্থ হয়েছে জুলাই ফাউন্ডেশন।
 
তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলেন আর যেটাই বলেন- তারা কিন্তু এখানে একটা অফিস খুলে বসে আছে। আহতরা এখানে আসছে। কিন্তু আমাদের দরকার ছিল, আহতদের কাছে জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যাওয়া। যেহেতু এটা ব্যর্থ হয়েছে, তাই এখন নতুন করে সময় এসেছে। অন্তর্বর্তী সরকার অথবা জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ এখন ফাংশন না করলে এই ব্যর্থতার দায় আমাদের সবাইকে নিতে হবে। কিন্তু এটার জন্য আমরা প্রস্তুত না।  

নতুন বাংলাদেশের স্বপ্নে ‘২৪- এ যারা জীবন দিলেন অকাতরে, স্বৈরাচারের বুলেটে আহত হলেন নির্মমভাবে সেসব বীরদের সম্মান নিশ্চিত করুক রাষ্ট্র। সুচিকিৎসা এবং অর্থ সহায়তা পেতে আহতরা অফিসে-অফিসে না ঘুরুক বরং সহায়তা পৌঁছাক বীরদের ঘরে- সেটাই চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা