নবীন নিউজ ডেস্ক ১৩ জুন ২০২৪ ১১:১১ এ.এম
সংগৃহীত ছবি
বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী পলক মুচ্ছাল। শুধু গান নয়, সমাজসেবামূলক কাজ করেও জয় করেছেন মানুষের হৃদয়। প্রতিটি কনসার্ট থেকে প্রাপ্ত পারিশ্রমিক দিয়ে তিনি এ পর্যন্ত ৩ হাজার শিশুর হার্টের অস্ত্রোপচার করিয়েছেন এবং অস্ত্রোপচারের পর তারা সবাই সুস্থ রয়েছেন। খবরটি সামনে আসতেই পলকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
‘সেভিং লিটল হার্টস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে গায়িকা পলক মুচ্ছালের। এই সংস্থা থেকে হৃদ্রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেন তিনি।
এই উদ্যোগের বিষয়ে পলক বলেন, আমি যখন এই মিশনটি শুরু করি, তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল। যে উদ্যোগ সাত বছরের একটি শিশুর জীবন বাঁচিয়েছিল। এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় রয়েছে ৪১৩ শিশু।
তিনি আরও বলেন, যেসব শিশুর হার্টে সমস্যা। কিন্তু হার্ট সার্জারি করার মতো অর্থ তাদের বাবা-মায়ের নেই, আমি তাদের জন্য কনসার্ট করি। আমি অনুভব করি, এটি আমার দায়িত্ব। আমি সত্যি খুব আনন্দিত। কারণ কাজটি করানোর জন্য ঐশ্বর আমাকে নির্বাচন করেছেন।
এই শিল্পী বলেন, যখন আমার কাছে সিনেমায় প্লেব্যাকের কোনো কাজ ছিল না, তখনো আমি তিন ঘণ্টা গান গেয়েছি শুধু শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে। আমার গান যত জনপ্রিয় হতে থাকে ততই আমার পারিশ্রমিক বাড়তে থাকে। আমি এখন কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করি, তা থেকেই ১৩-১৪টি শিশুর অস্ত্রোপচার সম্ভব। আর এই গানকে আমি সমাজ পরিবর্তনের মাধ্যম হিসেবে দেখে আসছি সবসময়।
মঙ্গলবার ১১ জুন ছিল পলক মুচ্ছালের জীবনের অন্যতম স্মরণীয় দিন। ইনস্টাগ্রামে এদিন তিনি আট বছর বয়সী অলক সাহুকে নিয়ে একটি পোস্ট করেন। শিশুটি হৃদরোগে আক্রান্ত ছিল। আর ওইদিনই তার সফলভাবে অস্ত্রোপচার হয়। বরাবরের মতো অপারেশন থিয়েটারে হাজির ছিলেন গায়িকা। অলকের এই অস্ত্রোপচারের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত ৩ হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক।
সংগীত ক্যারিয়ারে অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন পলক মুচ্ছাল। ‘আশিকি’ সিনেমার ‘মেরি আশিকি’ ও ‘চাহুন মে ইয়া না’ গান দুটিতে কণ্ঠ দেন এই সুরেলা কণ্ঠী শিল্পী।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’