নবীন নিউজ ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৬ পি.এম
সংগৃহীত ছবি
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। কিন্তু প্রতিনিয়ত নিজের অজান্তেই এ লিভারের ক্ষতি ডেকে আনেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ৩টি পানীয় পান করার অভ্যাস লিভারের ক্ষতি করার পাশাপাশি ডেকে আনে নানা রোগ।
লিভার শরীরের হজম, পুষ্টি সংশ্লেষণ এবং বিপাকীয় ফাংশনে প্রধান ভূমিকা পালন করে। পেটের উপরের ডান চতুর্ভুজ অংশে অবস্থিত লিভার পরিপাকতন্ত্র থেকে আসা রক্তকে ফিল্টার করে। এর আরও একটি কাজ হলো রাসায়নিক পদার্থকে ডিটক্সিফাই করা এবং ওষুধকে বিপাক করা।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে লিভার ভালো রাখা প্রয়োজন। আর লিভারের সুস্থতা নিশ্চিতে ৩টি পানীয় সব সময় এড়িয়ে চলা উচিত। এগুলো হলো-
১। সোডা পানীয়: লিভার ক্ষতির অন্যতম প্রধান কারণ হলো কোল্ড ড্রিংকস, এনার্জি ড্রিংকস পানীয় খাওয়ার অভ্যাস। এ ধরনের পানীয় খেলে লিভারে চর্বি জমে, প্রদাহ তৈরি হয়। কোমল পানীয় শরীরে পরিশোধন করতে লিভারে বাড়তি চাপ পড়ে যা লিভার ফেইলরের কারণ হতে পারে।
২। চিনিযুক্ত পানীয়: যেকোনো শরবত তৈরিতে এবং স্বাদ বাড়তে চিনির ব্যবহারের বিকল্প নেই। কিন্তু আপনি কি জানেন, চিনিযুক্ত শরবত কিংবা যেকোনো পানীয় লিভার ড্যামেজের কারণ হয়ে দাঁড়ায়। মোড়কজাত কিংবা বোতলজাত কৃত্রিম জুসও লিভারের ক্ষতি করে। তাই এ পানীয় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।
৩। অ্যালকোহল: মদ বা অ্যালকোহল লিভারের কার্যক্ষমতা দ্রুত কমিয়ে আনে। লিভারে প্রদাহ তৈরি করার পাশাপাশি ফ্যাটি লিভারের কারণও অ্যালকোহল। যদি হেপাটাইটিস কিংবা সিরোসিসের মতো জটিল রোগে ভুগতে না চান তবে অ্যালকোহল এড়িয়ে চলুন।
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা