নবীন নিউজ ডেস্ক ০১ জুন ২০২৪ ১২:৫১ পি.এম
সংগৃহীত ছবি
সৌদি প্রো লিগের শিরোপা আগেই জিতে নিয়েছে আল হিলাল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল নাসর লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির ভাগ্য গড়িয়েছিল টাইব্রেকারে। তবে সেখানে ভাগ্যের সহায়তা পায়নি রোনালদোর দল। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে নাসরকে হারিয়ে শিরোপা উচ্ছ্বাস করেছে আল হিলাল। শিরোপা খুইয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়েন নাসরের পর্তুগিজ তারকা রোনালদো।
এ ম্যাচে সবকিছু ছাপিয়েছে দু’দলের শারীরিক শক্তি প্রদর্শন। যার জন্য রেফারিকে ৪০ বার ফাউলের বাঁশি বাজাতে হয়েছে। এর মধ্যে ১০টি হলুদ ও ৩টি লাল কার্ড দেখাতে হয় খেলোয়াড়দের।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মাত্র ৯ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন আলেক্সেন্ডার মিত্রোভিচ। সুযোগ পেয়েও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি আল নাসর।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামা আল নাসর ৫৬তম মিনিটে গোলরক্ষক ডেভিড ওসপিনার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয়। তবুও ৮৮তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান আয়মান ইয়াহিয়া। তার এক মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল হিলালের আল বুলাইহি, আর ৯০তম মিনিটে আরেকটি লাল কার্ড দেখেন হিলালের কদিলো কুলিবালি।
নির্ধারিত সময়ে ম্যাচ গোল সমতায় থাকায় গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারের দ্বারস্থ হতে হয়। যেখানে কপাল পুড়েছে রোনালদোর আল নাসরের। ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উচ্ছ্বাসে মাতে আল হিলাল।
উভয় দল ৭টি করে মোট ১৪টি শট করেন। যেখানে আল হিলাল ২টি থেকে গোল করতে ব্যর্থ হয় আর আল নাসর ৩টি থেকে গোল করতে ব্যর্থ হয়। আর ম্যাচ শেষে রোনালদোর কান্নার বিপরীতে আল হিলালের শিরোপা উৎসবে যোগ দিয়ে আনন্দে মাতেন নেইমার।
শিরোপা উৎসবের একাধিক ছবি পোস্ট করে নেইমার সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘অবিশ্বাস্য বছরের জন্য দলকে অভিনন্দন। আজ আবারো তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ। এ বছরের শিরোপার জন্য ধন্যবাদ।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ