নবীন নিউজ ডেস্ক ১২ অক্টোবার ২০২৪ ০৫:০৫ পি.এম
সংগৃহীত ছবি
প্রায় এক বছর হতে চলল মাঠের বাইরে নেইমার জুনিয়র। গত বছরের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এরপর থেকেই মাঠের বাইরে আল-হিলালের এই তারকা। সম্প্রতি অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তিনি।
শিগগিরই নেইমার মাঠে ফিরবেন বলে জানা গেছে। মাঠের লড়াইয়ে অনুপস্থিত হলেও আলোচনায় প্রায় থাকেন ব্রাজিলিয়ান তারকা। এবার খবরের শিরোনাম হয়েছেন তিনি নিজ দেশে একটি ব্যক্তিগত দ্বীপ কিনতে যাওয়ার কারণে।
দ্বীপটির অবস্থান ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছাকাছি, নাম ইলাহাও দো জাপাও। এটি কিনতে নেইমারের খরচ হবে ৯০ লাখ ইউরো। তিনি দ্বীপটিতে এখনো থাকছেন, তবে এর জন্য প্রতিদিন ৫০ হাজার ইউরো ভাড়া দিতে হয় তাকে।
ইলহাও দো জাপাও দ্বীপটির মালিকানা বর্তমানে কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের। আগে দ্বীপটির দাম ১ কোটি ২০ লাখ ইউরো চেয়েছিল তারা। এখন ৩০ লাখ ইউরো দাম কমিয়ে চাওয়ায় এটা কিনতে যাচ্ছেন নেইমার।
দ্বীপটিতে একই সঙ্গে ১২ জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি নেইমারের হবে।
হেলিকপ্টার ছাড়াও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়। দ্বীপটি সব মিলিয়ে তিন হেক্টরের। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা তিনটি বাংলো আছে। এছাড়া আটটি বাথরুম রয়েছে।
ইলহাও দো জাপাওই অবশ্য নেইমারের বিলাসবহুল সম্পত্তি নয়। ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে তার একটি ছয় বেডরুমের বাড়ি আছে। এ ছাড়া সাও পাওলোর কাছে আছে তার আরেকটি বিলাসবহুল বাড়ি।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ