নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০৯:৩৫ এ.এম
আল নাসেরের জার্সিতে এক ম্যাচ পর আবার জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে দলের জয়ে রাখলেন বড় অবদান। স্পর্শ করলেন দারুণ একটি মাইলফলকও।
সৌদি প্রো লিগে মঙ্গলবার (২১ জানুয়ারি) ম্যাচের ৩৪তম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া আল খালিজকে ৩-১ গোলে হারায় আল নাসের। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। সতীর্থের ব্যাকহিল পাসে নিচু শটে গোলটি করেন পর্তুগিজ মহাতারকা।
এই গোলে তিনি স্পর্শ করেন মাইলফলকটি। আল নাসেরের হয়ে একশ গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) রইলেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানে আল খালিজ। পরের মিনিটেই আল নাসের ফের এগিয়ে যায় সুলতান আল-ঘানামের গোলে। আর যোগ করা সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বক্সে সতীর্থের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি।
আল নাসেরের জার্সিতে ৯২ ম্যাচে রোনালদোর গোল হলো ৮৩টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ১৮টি। তার ক্যারিয়ার গোল সংখ্যা হলো ৯১৯টি, হাজার গোলের মাইলফলক থেকে আর ৮১টি দূরে।
১৫ ম্যাচে ১৩ গোল করে এই মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও এখন রোনালদো। ১৬ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আল নাস্র। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ দুইয়ে ও ৪৩ পয়েন্ট নিয়ে আল হিলাল শীর্ষে আছে।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ