নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ০৯:৪০ এ.এম
সংগৃহীত ছবি
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ৪ জানুয়ারি বিয়ে করেন। এ খবর প্রকাশের পরপরই তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর দুইদিন পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা’ শিরোনামের একটি ভিডিও, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি।
শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
সংস্থাটি জানায়, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেননি বরং, তাহসানের এই বিয়ের পর মিথিলাকে তার ফেসবুক পেজের স্টোরতে মেয়ের সাথে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করতে দেখা গেছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। সেখানে মিথিলার কান্নার কোন দৃশ্য দেখা যায়নি বরং এতে তাহসানের নতুন স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে তাহসানের বিয়ের স্থিরচিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কন্যা আইরা তেহরীখানের মিরর সেলফি যুক্ত রয়েছে।
এর পাশাপাশি ভিডিওটিতে একটি ভয়েসে মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয়। তবে ভিডিওতে দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এছাড়া বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে দৈনিক কা লে র ক ণ্ঠে র ওয়েবসাইটে গত ৪ জানুয়ারি ‘তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেছেন মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল ৪ জানুয়ারি।
এছাড়া, মঙ্গলবার (৭ জানুয়ারি) আরটিভি নিউজ এর ওয়েবসাইটে ‘তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয় নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা। জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই কাজ শুরু করবেন।
সুতরাং, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’