নবীন নিউজ, ডেস্ক ০৯ জুন ২০২৪ ০৩:৫৫ পি.এম
ইএমআই বা কিস্তি শব্দটির সাথে অনেকেই পরিচিত। ইএমআই বা কিস্তি ব্যবস্থা বর্তমান দ্রব্যমূল্যের ঊধ্বগতির বাজারে যেন অনেকটাই স্বস্তির নাম। প্রয়োজনীয় অনেক জিনিসকে হাতের নাগালে এনে দিয়েছে এ পদ্ধতি। তবে এই ব্যবস্থা নিয়ে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
ঘুষের টাকা নিতে কিস্তি ব্যবস্থা চালু করেছেন সরকারি কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ নিতে কিছুটা দয়াপরবশ হয়েছেন সরকারি কর্মকর্তারা। সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে তারা এ ব্যবস্থা চালু করেছেন। আর এমন ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব নাগরিক পিছিয়ে রয়েছেন, তাদের যাতে ঘুষ দিতে অসুবিধা না হয় সে জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। টাকার বোঝা হালকা করতে মাসে মাসে টাকা পরিশোধের জন্য কিছু সরকারি কর্মকর্তা এমন পদক্ষেপ নিয়েছেন।
অভিযোগ উঠেছে, এসজিএসটি বিলিং দুর্নীতিতে এক ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে। শুধু এটিই নয়, রাজ্য পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। সাইবার ক্রাইম শাখার এক পুলিশ কর্মকর্তা কিস্তিতে ১০ লাখ টাকা চেয়েছিলেন। এ টাকা চার কিস্তিতে পরিশোধের অফার করেছিলেন তিনি।
সুরাটে এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও কিস্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গত এপ্রিল মাসে এক কৃষকের কাছ থেকে ৮৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। জমিসংক্রান্ত এক মামলায় আর্থিক সংগতি না থাকায় মাসে ৩৫ হাজার টাকা করে কিস্তিতে ওই টাকা পরিশোধ করতে বলা হয় তাকে।
সবরকাঁথা জেলাতেও কিস্তিতে ঘুষের অভিযোগ ওঠে। বলা হয়েছে, স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে চার লাখ টাকা ঘুষ চেয়ে পালিয়ে যান দুই পুলিশ সদস্য। মূলত এক ব্যক্তির থেকে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন তারা। এর মধ্যে ৪ লাখ টাকা ছিল এর প্রথম কিস্তি।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এ ধরনের ঘটনা দু-একটা নয়, অন্তত ১০টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
গুজরাটের দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) এর সিনিয়র কর্মকর্তা বলেন, মূল্যবান জিনিসি কিনতে ইএমআইয়ের প্রচলন রয়েছে। তবে সরকারি সংস্থাগুলোতেও এসব পদ্ধতি অনেক অসাধু কর্মকর্তারা অবলম্বন করছেন। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এটি।
তিনি বলেন, আমরা ঘটনার বিষয়ে সামান্য জানতে পেরেছি। ঘুষের টাকা ডাউন পেমেন্টে করার পর তারা আমাদের জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ