আম্বানিদের আমবাগান
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। তাঁর পরিবারের সদস্যদের শখের কথা কারোরই অজানা নয়। বিশেষ করে নীতা আম্বানির বিভিন্ন শখ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় । অনন্ত আম্বানিরও রয়েছে অসুস্থ বন্য প্রাণীদের চিকিৎসালয়। এককথায় আম্বানি পরিবারের সব সদস্যই বেশ শৌখিনতার সঙ্গে জীবন যাপন করেন।
বর্তমানে ভারতের সবচেয়ে বড় আম রপ্তানিকারক সংস্থা হয়ে উঠেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। শোনা যায়, বিশ্বের সবচেয়ে বড় আমবাগান নাকি আম্বানিদেরই। আবার কেউ কেউ বলে এটি এশিয়ার সবচেয়ে বড় আমবাগান। মুকেশ আম্বানির বাবা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানির নাম অনুযায়ী এ আমবাগানের নাম রাখা হয় ‘ধীরুভাই আম্বানি’।
গুজরাটে আম্বানিদের আমবাগান ৬০০ একর জমি জুড়ে অবস্থিত। যেখানে রয়েছে দেশি-বিদেশি প্রায় দেড় লাখ আমগাছ। এই বাগানে আম চাষের ধরন একেবারেই আলাদা। বাগানের শীর্ষ দায়িত্বে রয়েছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তবে অনেকেই হয়তো জানেন না মুকেশ আম্বানির পছন্দের ফল আম।
আম বাগানের জল আসে রিলায়েন্স কোম্পানির প্ল্যান্ট থেকে। প্ল্যান্টে বিশেষ উপায়ে শোধন করে নেওয়া হয় সাগরের জল। আম্বানির বাগানে উৎপাদিত আমের চাহিদা এনআরআই গুজরাটিদের মধ্যে সবচেয়ে বেশি।
মুকেশ আম্বানির বাগানে চাষ করা আম বিশ্বের সেরা জাতগুলোর মধ্যে অন্যতম। লখিবাগ আমরাই বাগানে প্রায় ২০০টিরও বেশি জাতের আমগাছ রয়েছে। সেখানে আছে আম্রপালি, নীলম, রত্না, আলফানসো কেশর, সিন্ধু দেশি জাতের পাশাপাশি ফ্লোডিলার, কেট, ইসরাইলের লিলি, মার্কিন যুক্তরাষ্ট্রের মায়াসহ আরও বিদেশি জাতের আম রয়েছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জ্বালানি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল, প্রাকৃতিক সম্পদ, খুচরো ও টেলিযোগাযোগ ক্ষেত্রে ভারত জুড়ে ব্যবসার জাল রয়েছে । কিন্তু এখন রিলায়েন্স বিশ্বের অন্যতম আম রপ্তানিকারকেও পরিণত হতে চলেছে। মুকেশ আম্বানির বাগানে চাষ করা আম বিশ্বের সেরা জাতগুলোর মধ্যে অন্যতম।
রিলায়েন্সের আম খুবই জনপ্রিয় ভারতের বাজারে। বাজারে আম্বানিদের আমের ‘আরআইএল’ ট্যাগ লাগানো থাকে। আমের পাশাপাশি এই বাগানে পেয়ারা, তেঁতুল, কাজু, ব্রাজিলিয়ান চেরি, পিচ, ডালিম ও কিছু ঔষধি গাছও চাষ করা হয়ে থাকে। রিলায়েন্সের পক্ষ থেকে আমকে বাজারজাত করার জন্য গঠন করা হয়েছে জামনগর ফার্মস প্রাইভেট লিমিটেড।
শোনা যায়,রিলায়েন্স আনন্দে নয় বরং বাধ্য হয়েই আমবাগান করেছে। আসলে গুজরাটের জামনগরের রিলায়েন্সের একটি শোধনাগার রয়েছে। যেটি বিশ্বের বৃহত্তম শোধনাগারগুলোর একটি। দূষণ রুখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে একাধিকবার এই সংস্থাকে নোটিশ পাঠানো হয়। ফলে একপ্রকার চাপে পড়েই পরিবেশ রক্ষার পাশাপাশি শোধনাগারের বর্জ্য কাজে লাগিয়ে আমবাগান করে লাভের কথা ভাবে রিলায়েন্স।
জামনগর রিফাইনারির কাছে অনুর্বর জমিতে আমগাছ লাগানোর কাজ শুরু হয়। জমিটি আম চাষের জন্য উপযুক্ত না হলেও নানা প্রযুক্তির সাহায্যে তা ব্যবহারের উপযোগী করে তোলে। বর্তমানে এই বাগানে উৎপাদিত আম বিশ্বের বহু দেশে রপ্তানি করা হয়। রিলায়েন্স তার বাগানে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিয়েছে এবং প্রতি বছর কৃষকদের মধ্যে প্রায় এক লাখ গাছ বিতরণ করে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’