নবীন নিউজ, ডেস্ক ০৬ জানু ২০২৫ ১১:০৯ এ.এম
ভারতের গুজরাটের পোরবন্দরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৫ জানুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর, হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনের তথ্যানুযায়ী ভারতীয় কোস্টগার্ড পরিচালিত অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) প্রশিক্ষণের সময় দুর্ঘটনাকবলিত হয়। উড়ন্ত অবস্থায় হঠাৎ এটি মাটিতে ভেঙে পড়ে।
পোরবন্দরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে নিয়মিত মহড়া চলছিল। মহড়ার অংশ হিসেবে ধ্রুব সিরিজের হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন ৩ জন ক্রু। সে সময়ই হঠাৎ হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং এতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
পোরবন্দরের পুলিশ সুপার ভগীরথসিংহ জানান, হেলিকপ্টারটি মাটিতে পড়ার পরপরই তিনজন ক্রু সদস্যকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় পোরবন্দরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাদের তিনজনেরই মৃত্যু হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে গুজরাটের পোরবন্দরের কাছে একটি এএলএইচ এমকে-২ হেলিকপ্টার আরব সাগরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় হেলিকপ্টারের তিন ক্রু সদস্য নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর তাদের মৃতদেহ উদ্ধার হয়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ