একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নামাজ পড়াকে কেন্দ্র করে কয়েকজন বিদেশি মুসলিম ছাত্রকে লাঞ্ছিত করেছে বেশ কয়েকজন ভারতীয়।
শনিবার (১৬ মার্চ) পশ্চিম ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুজরাট পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ছাত্রদের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্য দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তির নাম হিতেশ মেওয়াদা এবং ভারত প্যাটেল। তারা আহমেদাবাদের বাসিন্দা। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তারা প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।
এদিকে আহমেদাবাদ শহরের পুলিশ কমিশনার জিএস মালিক সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনার দিন শনিবার রাতে প্রায় বেশ কয়েকজন ব্যক্তি ছাত্রাবাসে প্রবেশ করে এবং ছাত্রদের মসজিদে নামাজ পড়তে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং এক পর্যায়ে ওই ব্যক্তিরা বিদেশি ছাত্রদের লাঞ্ছিত করে এবং ঢিল ছুঁড়ে। এ ছাড়া তাদের কক্ষে ঢুকেও ভাঙচুর চালায়।’ তিনি আরো বলেন, ‘মামলার তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে।
’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, গুজরাট সরকার অপরাধীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নিচ্ছে।
শনিবার ঘটনাস্থল পরিদর্শনকারী বিবিসি গুজরাটের সাংবাদিকরা বলেছেন, তারা ঘটনাস্থলে পাথর এবং ভাঙা যানবাহন দেখেছেন। অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, একদল জনতা হিন্দু ধর্মীয় স্লোগান দিয়ে ওই বিদেশি মুসলিম ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে, গাড়ি ভাঙচুর করেছে এবং পাথর ছুঁড়ছে।
হামলায় আহত আফগানিস্তানের একজন ছাত্র নাভিদ সিদ্দিক টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাকে বলেছেন, ‘তিনি এবং অন্যান্য ছাত্ররা তারাবীর নামাজ পড়ছিলেন। তখন তিনজন লোক ছাত্রাবাসে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।
’ তিনি আরো বলেন, ‘এরপর তর্ক শুরু হয় এবং তারা পাথর, লোহার পাইপসহ সশস্ত্র আরো লোক ডেকে নিয়ে আসে এবং আমাদের ওপর আক্রমণ চালায়। আমাদের কক্ষেও হামলা চালায় তারা।’
আফগানিস্তানের আরেক ছাত্র নোমান বিবিসি গুজরাটকে বলেছেন, ‘এর আগেও এরকম ঘটনা ঘটেছে।’ অন্য দেশের শিক্ষার্থীদের জন্য ভারতে অনেক ঝুঁকি রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে। যাদের অনেকেই আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকান দেশ থেকে এসেছেন। আহত ছাত্ররা ফেডারেল সরকার সমর্থিত ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের বৃত্তি নিয়ে ভারতে ছিল।
গুজরাট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড: নীরজা এ গুপ্তা সাংবাদিকদের বলেন, “বিদেশি ছাত্র এবং হামলাকারীদের মধ্যে অন্য বিষয় নিয়েও উত্তেজনা ছিল। আমার কাছে পাওয়া তথ্য অনুসারে, নামাজ মূল সমস্যা নয়।” ডা: গুপ্তা আরো বলেন, ‘বিদেশি ছাত্রদের উন্নত নিরাপত্তা ও সুযোগ-সুবিধাসহ নতুন ছাত্রাবাসে স্থানান্তর করা হবে।’
ভারতে মুসলমানদের নামাজ পড়া নিয়ে উত্তেজনা এই প্রথম নয়। ২০২১ সালে গুরগাঁওয়ের জনসম্মুখে নামাজ পড়া নিয়ে মুসলিমরা হিন্দু কট্টর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে নিয়মিত বাধা এবং প্রতিবাদের মুখোমুখি হয়েছিল। চলতি মাসের শুরুর দিকেও দিল্লিতে একজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। তিনি একটি রাস্তার পাশে নামাজ পড়া মুসলিম ব্যক্তিকে লাথি মেরেছিল এবং ক্যামেরায় ধরা তা পড়েছিল।
সূত্র: বিবিসি
নবীন নিউজ / আ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ