নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৩:৩৮ পি.এম
আগামী বছর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ না হলেও ট্রফি ভ্রমণ শুরু হয়ে গেছে। যার অংশ হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে ‘চ্যাম্পিয়নস ট্রফি’। আর মিরপুরের হোম অব ক্রিকেট থেকে শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর।
শুক্রবার (১৩ ডিসেম্বর) তৃতীয় দিনে মিরপুরে আনা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। এদিন আইসিসির এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন বিসিবি পরিচালক, ক্রিকেটার এবং গণমাধ্যমকর্মীরা।
এদিন চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে ছবি তুলতে গণমাধ্যমকর্মীদের ভিড় থাকলেও ছিলেন না কোনো সাবেক বা বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এনসিএল নিয়ে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকায় আসতে পারেনি। কিন্তু নারী দলের খেলা না থাকলেও তাদের দেখা যায়নি মিরপুর।
তবে সদ্য এশিয়া কাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার কালাম সিদ্দিকী এসেছিলেন। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ওপেনার বলেন, ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরে খুব ভালো লাগছে। এটা জেতার স্বপ্ন দেখি আমরা সবাই।
এর আগের দিন (বৃহস্পতিবার) রাজধানীর বসুন্ধরা শপিংমলে রাখা হয়েছিল ট্রফি। যেখানে ছবি তোলার সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
এবার এই ট্রফির ফটোসেশন করার জন্য নির্ধারণ করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টকে। বুধবার (১১ ডিসেম্বর) সাগরপাড়ের সাম্পানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’ ফটোসেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে থাকবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ