নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ০৮:২৯ পি.এম
ছবি- সংগৃহীত।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জিতেছে যুব টাইগাররা। বিজয়ের মাসে টাইগার যুবাদের এমন অর্জনে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভারতকে হারিয়ে বাংলাদেশ যুব দলের শিরোপা জয়ে এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, 'বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত, জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।'
এর আগে ট্রফি জয়ে বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ জয়ের কিছুক্ষণের মধ্যেই এক বিবৃতিতে আজিজুল হাকিম তামিমের দলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আজিজুল হাকিম তামিমের দলকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
ফেসবুক পোস্টে তারেক লিখেছেন, 'ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে জয় তুলে নেয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দলগত কাজ আমাদের দেশকে গর্বিত করেছে। এই জয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় ভবিষ্যতের একটি আভাস।'
ফাইনালে জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই ভারতের সামনে পাহাড়সম হয়ে দাঁড়ালো। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের ৩৫ ওভার ১ বলে ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ