নবীন নিউজ, ডেস্ক ১৭ অক্টোবার ২০২৪ ০৯:০৬ এ.এম
সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে শেষ মুহূর্তে জটিলতা দেখা দিয়েছে। তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকাগামী ফ্লাইটে ওঠার কথা রয়েছে তার। তবে তাকে সেই ফ্লাইটে উঠতে নিষেধ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, নিরাপত্তাসহ নানা কারণে তার দেশে ফেরার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াডে রয়েছেন সাকিব আল হাসান।
প্রসঙ্গত, ভারত সফরের মাঝেই সাকিব জানিয়েছিলেন, সুযোগ পেলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় জানাতে চান তিনি। এরপর আলোচনায় আসে তার দেশে ফেরার ইস্যুটি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে ছাত্র-জনতার আন্দোলনে নীরব থাকার ব্যাখ্যা দেন তিনি। পুরো বিষয়টি নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে, একপর্যায়ে বিসিবি সাকিবের নিরাপত্তায় অপারগতা প্রকাশ করে। তবে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি জানান, সাকিবের দেশে ফেরা এবং দেশত্যাগে কোনো বাধা নেই। এরপরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান তিনি।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ