নবীন নিউজ, ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৪:৩২ পি.এম
প্রতারণার অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) অর্থ কেটে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক উথাপ্পা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে ২৩ লাখ রুপি জমা জমা দিতে হবে। না দিলে পরোয়ানা কার্যকর হবে। তার বিরুদ্ধে কর্মীদের ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিয়ে সেটি তহবিলের হিসাবে জমা না করার অভিযোগ উঠেছে। কোম্পানি উথাপ্পার কাছে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি পায় বলে দাবি করেছে।
ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা উথাপ্পা ২০২২ সালে সবশেষ আইপিএলে খেলেছেন। দ্য হিন্দু’র খবর অনুসারে পরিবারসহ উথাপ্পা এখন দুবাইয়ে থাকেন।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, উথাপ্পাকে গ্রেফতারে বেঙ্গালুরুর পুলাকেশিনগর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন কমিশনার। তবে উথাপ্পার ঠিকানায় গিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি। এক বছর আগে ওই ঠিকানা ছেড়ে দিয়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে উথাপ্পাকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ