নবীন নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৮ পি.এম
সংগৃহীত ছবি
দ্য হিট ইজ অন। বাকি মাত্র মাঝের একটি দিন। এরপরই শুরু আট জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির আসরটিতে আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে জমে উঠেছে কথার লড়াই। কেউ ভারতের পক্ষে, কারও বাজিতে পাকিস্তান।
ভারত-পাকিস্তানের ওই মহারণকে সামনে রেখে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল স্টার স্পোর্টস। সম্প্রচারকারী চ্যানেলটিতে এসেছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও ইনজামামুল হক এবং ভারতের যুবরাজ সিং ও নভোজিৎ সিং সিধু। দুই দলের দুজন করে চারজনের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন করেছিল সঞ্চালক।
এক এক করে চারজনের জন্যই ছিল একই প্রশ্ন। জানতে চাওয়া হয়— ম্যাচে রান বেশি করবেন কে, কে পাবেন সবচেয়ে বেশি উইকেট। কে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য এবং শামি না শাহিন, দুজনের কে দেখাবেন দাপট? এসব প্রশ্নে পছন্দের উত্তর দেন চারজন।
তারপর সঞ্চালক জিজ্ঞেস করেন মূল প্রশ্নটি—ভারত না পাকিস্তান, কে জিতবে এই মহারণ। পাকিস্তানের ইনজামাম ও আফ্রিদি দেন কৌশলী উত্তর, ‘দুদলের সেদিনের ম্যাচেই বোঝা যাবে ফল।’ নভোজিৎ সিং রাখঢাক না রেখেই ভারতের পক্ষে ভোট দিয়েছেন। তবে ভারতের আরেক সাবেক যুবরাজ বলেছেন, পাকিস্তানের কথা। ভারতের সমর্থকদের তোপের মুখে পড়ার মতো কথা কেন বলেছেন, তার ব্যাখাও করেছেন যুবি, ‘দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে হারানো অনেক কঠিন।’
আগামী ২৩ তারিখ বসবে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটি। হাইব্রিড মডেলে বসা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ২০ তারিখে মোকাবেলা করবে বাংলাদেশের। এরপর দুবাইতে পাকিস্তানের বিপক্ষে তাদের লড়াই। এই গ্রুপে বাকি দলটি নিউজিল্যান্ড। চার দলের গ্রুপের দুটি দল পাবে সেমির টিকিট।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ