নবীন নিউজ ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৪ পি.এম
সংগৃহীত ছবি
বিরাট কোহলির উইকেট নেওয়ার পর থেকেই শিরোনামে হিমাংশু সাঙ্গওয়ান। সাক্ষাৎকার দিচ্ছেন, সংবাদ মাধ্যমে অনুভূতি শোনাচ্ছেন। তবে যে উইকেটের জন্য তারকাখ্যাতি সেটির আইডিয়া দিয়েছিলেন একজন বাসচালক। সত্যি! কোহলির উইকেট নেওয়ার পর হিমাংশু এমন দাবি করেছেন।
১২ বছর পর দিল্লির হয়ে রনজি ট্রফিতে ফেরা সুখের হয়নি কোহলির। আউট হন মাত্র ৬ রানে। রেলওয়েজের বোলার হিমাংশু বল বুঝেই উঠতে পারেননি কিং কোহলি। হিমাংশুও মনে মনে চাচ্ছিলেন, কোহলিকে ফিরিয়েছেনও। পরে শুনিয়েছেন সেদিনের গল্প।
হিমাংশু বলেন, ‘ম্যাচের আগে আমরা জানতাম বিরাট কোহলি আর পান্ত এই ম্যাচে খেলবে। তখনও জানতাম না ম্যাচটা সরাসরি দেখানো হবে। আস্তে আস্তে জানতে পারি, পান্ত খেলবে না। কিন্তু বিরাট খেলবে। রেলওয়েজের পেস বোলিংয়ের দায়িত্বে আমি ছিলাম। দলের সবাই আমাকে বলে, আমিই বিরাটের উইকেট নেব।’
ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটে নামেন কোহলি। কিন্তু জাতীয় দলে বেশ কিছুদিন রানখরায় ভোগা কোহলি রঞ্জিতেও পারেননি। অফস্টাম্পের বাইরের এক ডেলিভারিতেই ফেরেন। হিমাংশুকে এই বুদ্ধি শিখিয়ে দিয়েছিলেন তাদের বাসচালক।
হিমাংশুর ভাষায়, ‘যে বাসে আমরা যাচ্ছিলাম। সেই বাসের ড্রাইভার পর্যন্ত আমাকে বলেন যে, কোহলির চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্পে বল করতে। তাহলেই ও আউট হবে। আমার নিজের উপর বিশ্বাস ছিল। শুধু নিজের শক্তির দিকেই নজর রাখছিলাম, অন্যের দুর্বলতা নিয়ে মাথা ঘামাইনি। নিজের শক্তি অনুযায়ী বল করে উইকেট পেয়েছি।’
বোর্ডের বাধ্যবাধকতার কারণে রঞ্জিতে ফিরেছে ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা। কোহলির আগে ঘরোয়া টুর্নামেন্টটিতে ম্যাচ খেলতে হয়েছে রোহিত শর্মাকেও। বিসিসিআই থেকে কড়া নির্দেশ—সিনিয়র হোক বা জুনিয়র, সবাইকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ