শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

গুলিতে মগজ আলাদা হয়ে যায় শহীদ আলমগীরের

নবীন নিউজ, ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৪ এ.এম

সংগৃহীত ছবি

আমার স্বামী বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ আগস্ট তার ডিউটি ছিল না। তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। সেদিন দুপুরে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীতে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে। সেখানেই পুলিশের গুলিতে মারা যান তিনি। গুলিতে তার মাথার মগজ আলাদা হয়ে পড়ে ছিল। তার কবরে আলাদা পলিথিনে মগজসহ দাফন করা হয়েছে।’

কথাগুলো বলছিলেন ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত বাসচালক আলমগীর হোসেনের স্ত্রী হোসনে আরা বেগম। শহীদ আলমগীর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কাজিরখিল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. শাহজাহান। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকার উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন।

এদিকে আলমগীরের নিহত হওয়ার এক মাস না যেতেই স্ত্রীর কোলজুড়ে আসে বহুল আকাঙ্ক্ষিত কন্যাসন্তান। কিন্তু মেয়ের চোখ জুড়ানো হাসি দেখার সৌভাগ্য হয়নি শহীদ আলমগীরের। বিষয়টি নিয়ে স্ত্রী হোসেনে আরা বেগম আক্ষেপ করে বলেন, ‘দুই ছেলের পর তার ইচ্ছে ছিল একটি মেয়ের বাবা হওয়ার। প্রায়ই বলতেন, আল্লাহ তো তোমাকে দুটি ছেলে দিয়েছেন, আমাকে যদি একটি মেয়ে দিতেন’…। ২৯ সেপ্টেম্বর আমি কন্যাসন্তানের জন্ম দিলাম। কিন্তু তার আর মেয়ের মুখে বাবা ডাক শোনা হলো না।’

এক কন্যা ছাড়াও আলমগীরের দুই পুত্রসন্তান রয়েছে। আলমগীর নিহত হওয়ার সময় হোসেনে আরা বেগম স্ত্রী ছিলেন ৭ মাসের অন্তঃসত্ত্বা। আলমগীর হোসেন ঢাকায় বাস চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করতেন। তবে তার মৃত্যুতে এখন চোখে অন্ধকার দেখছে পরিবার। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে এখন দিশাহারা পুরো পরিবার। দুই ছেলে ও এক মেয়ের ভবিষ্যৎ নিয়েও দুচিন্তায় স্ত্রী। এ বিষয়ে স্ত্রী হোসেনে আরা বেগম বলেন, ‘এগুলো ভাবতে গেলে চোখ অন্ধকার হয়ে আসে। আল্লাহ জানেন আমাদের ভবিষ্যৎ কেমন হবে।’

এলাকাবাসী জানান, আলমগীর খুব ভালো মানুষ ছিলেন। কখনো এলাকার কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি। আলমগীরের মৃত্যুর প্রায় ৫ মাস হতে চলেছে। স্ত্রীর কোলে মাত্র কয়েক মাস বয়সের কন্যাসন্তান। সন্তানদের কথা চিন্তা করে প্রায়ই অঝোরে কাঁদছেন আলমগীরের স্ত্রী। এ‌ কারণে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আকতার জানান, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমরা ইতোমধ্যে আলমগীর হোসেনের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি কোনো সহযোগিতা এলে আলমগীরের পরিবার পবে। উপজেলা প্রশাসন সব সময় পরিবারটির পাশে থাকবে।’

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘আমি যোগদানের পরপরই বিভিন্ন উপজেলায় শহীদ পরিবারের সঙ্গে দেখা করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। আলমগীর হোসেনের বাড়িতেও গিয়েছি। তার পরিবারের সঙ্গে কথা বলেছি। ৫ আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের তালিকা করে তাদের পরিবারকে যথাযথ সহযোগিতা করা হবে।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন