নবীন নিউজ, ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৯:২৪ এ.এম
টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হবে— এমন সমীকরণের সামনে থেকে ক্লাব ব্রুজের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানসিটি। প্রথমার্ধের বিবর্ণ পারফরম্যান্সে বিদায়ের শঙ্কায় পড়ে যাচ্ছিল তারা। অবশ্য দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফে জায়গা করে নিল সিটিজেনরা।
বুধবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ রাউন্ডে ৩-১ গোলে জিতেছে ম্যানসিটি।
আগের চার রাউন্ডে জয়হীন (৩ হার, ১ ড্র) সিটি পজেশন ধরে রাখায় শুরু থেকে আধিপত্য করলেও প্রথমার্ধে গোলের জন্য ৬টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
গোলশূন্য প্রথমার্ধ কাটানোর পর মিডফিল্ডার গুন্দোয়ানকে তুলে দ্বিতীয়ার্ধের শুরুতে ফরোয়ার্ড সাভিনিয়োকে নামান গুয়ার্দিওলা। তাদের খেলার গতিও পাল্টে যায় এতে।
৫৩তম মিনিটে চমৎকার গোলে দলকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকে শটে ঠিকানা খুঁজে নেন তিনি।
৬২তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। বক্সের ভেতর বাঁ দিক থেকে সিটির ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওলের শট ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে পাঠান জোয়েল ওর্দোনিস।
৭৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে সিটিকে বড় স্বস্তি এনে দেন সাভিনিয়ো। স্টোন্সের ক্রস বক্সে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আসরে ২৫তম স্থানে থেকে শেষ রাউন্ড শুরু করেছিল ম্যানসিটি। ম্যাচের একটা পর্যায়ে ২৬তম স্থানে নেমে যায় তারা। শেষ পর্যন্ত আট ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ২২তম হয়ে প্রথম পর্ব শেষ করল পেপ গার্দিওলার দল। তাদের সমান পয়েন্ট নিয়ে ২৪তম হয়ে প্লে-অফে উঠেছে ক্লাব ব্রুজও।
নতুন আঙ্গিকে ৩৬ দলের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আট দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ