নবীন নিউজ, ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ০৯:০২ পি.এম
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলের বিতর্ক যেন থামছে না। ঘটনার শুরুটা অবশ্য মেলবোর্নে পৌঁছানোর পরপরই। দেশটির এক নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান ভিরাট কোহলি। রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয়। তবে হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন স্বদেশী গণমাধ্যমকে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছিলো অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো।
নাটকীয়তার শেষ এখানেই নয়। এবার দুই দেশের সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস ম্যাচ বয়কট করেছে ভারতের গণমাধ্যমকর্মীরাও। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্যা সিডনি মর্নিং হেরাল্ড।
মূলত বোর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ (বক্সিং ডে) টেস্ট শুরুর আগে মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ খেলতেই অস্বীকৃতি জানায় ভারত।
এদিকে সিরিজের প্রথম টেস্টের আগে অনুশীলনের সময় জনসাধারণ ও সংবাদ মাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ করে ভারত। শুধু তাই নয়। পাশেই থাকা ওয়াকা মাঠের নির্মাণকাজে থাকা কর্মীরা যেন ভারতের কোন খেলোয়াড়ের ছবি বা ভিডিও না করে, তা নিশ্চিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মেইলও করেছিলো দেশটি।
এসব বিষয় নিয়ে রোহিত শর্মার কাছে রাখা হয় প্রশ্ন। জবাবে তিনি বলেন, অনুশীলনের সময় যেসব কথা হয় তা কাউকে শোনাতে চান না এই ব্যাটার। দর্শকরা তাদের দেখতে চাইলে পাঁচ দিনের ম্যাচে মাঠে উপস্থিত থাকার আহ্ববানও জানান তিনি। সবমিলিয়ে সৌহার্দ্যপূর্ণ এই লড়াই গড়ালো তিক্ততায়।
এমন ঘটনায় অস্ট্রেলিয়ার সাংবাদিকরা বেশ হতাশ। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এই প্রথম স্থানীয়দের কোনো প্রশ্ন করার সুযোগ ছাড়াই সংবাদ সম্মেলনে শেষ হয়েছে বলে উল্লেখ করেছে অজি সংবাদমাধ্যমটি।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ