বৃহস্পতিবার ১৫ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

পৃথিবীর দিকে ধেয়ে আসা একটি অ্যাস্টারয়েড নিয়ে সতর্ক করেছেন নাসার বিজ্ঞানীরা। ‘2024 YR4’ নামের এই অ্যাস্টারয়েডটি ২০৩২ সালের ২২ ডিসেম্বর পৃথিবীতে আঘাত হানার ১ ভাগেরও কিছু বেশি সম্ভাবনা রয়েছে। অ্যাস্টারয়েডটি ১৩০ থেকে ৩০০ ফুট চওড়া। যদিও এটি মানবজাতির অস্তিত্ব বিলীন করার মতো বড় নয়, তবে কোনো বড় শহরে আঘাত করলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে।  

নাসার তথ্য অনুযায়ী, অ্যাস্টারয়েডটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করলে প্রায় ৮ মেগাটন টিএনটির সমপরিমাণ শক্তি নির্গত হবে। এই শক্তি হিরোশিমায় ব্যবহৃত পরমাণু বোমার চেয়ে ৫০০ গুণ বেশি।

2024 YR4 অ্যাস্টারয়েডটি প্রথম নজরে আসে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর। এটি চিলিতে অবস্থিত নাসার অর্থায়নে পরিচালিত `অ্যাস্টারয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম' স্টেশনে ধরা পড়ে। এর ঠিক চার দিন পর, ৩১ ডিসেম্বর, এটি নাসার স্বয়ংক্রিয় `সেন্ট্রি রিস্ক লিস্ট'-এ অন্তর্ভুক্ত হয়। এই তালিকায় এমন অ্যাস্টারয়েডগুলো থাকে, যেগুলোর ভবিষ্যতে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।  

বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে 2024 YR4-এর সংঘর্ষের সম্ভাবনা ১ শতাংশ। তবে ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এটি পৃথিবীতে আঘাত করবে না। সময়ের সঙ্গে নতুন তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে এই ঝুঁকি তালিকা থেকে অ্যাস্টারয়েডটির নাম বাদও পড়তে পারে।  

আগেও ঘটেছে এমন ঘটনা  
এর আগেও অনেক অ্যাস্টারয়েডকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল, তবে নতুন তথ্য-উপাত্তের মাধ্যমে সেগুলোকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই অ্যাস্টারয়েডটিও একইভাবে ঝুঁকিমুক্ত প্রমাণিত হবে।  

নাসার মতে, এখন পর্যন্ত এটির মতো বড় কোনো অ্যাস্টারয়েড পৃথিবীর সঙ্গে সংঘর্ষের ১ শতাংশের বেশি সম্ভাবনা নিয়ে চিহ্নিত হয়নি। তবে ভবিষ্যতের পর্যবেক্ষণগুলো বিষয়টি আরও স্পষ্ট করে তুলবে।  

বিশেষজ্ঞরা বলছেন, যদিও 2024 YR4 পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা কম, তবুও এটি মহাকাশ পর্যবেক্ষণের গুরুত্ব আরও একবার প্রমাণ করে। পৃথিবীর সুরক্ষার জন্য এসব অ্যাস্টারয়েডের গতিপথ নির্ধারণ ও তাদের উপর নজর রাখা অত্যন্ত জরুরি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন

news image

বিশাল ফিউশন গবেষণা কেন্দ্র তৈরি করছে চীন, দাবি রিপোর্টে