নবীন নিউজ ডেস্ক ৩০ জানু ২০২৫ ০২:২১ পি.এম
সংগৃহীত ছবি
বিনা নোটিশে বন্ধ হলো ভর্তুকি মূল্যে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিক্রির প্রকল্প। এলসির দায় শোধ করা নিয়ে বিপাকে আমদানিকারকরা। মেশিনে ধান না কাটতে পারলে খরচ বাড়ায় প্রভাব পড়বে চালের দামেও। সরকারের এমন সিদ্ধান্তে বোরো ধান নিশ্চিতে ঘরে তোলা নিয়ে শঙ্কায় হাওর অঞ্চলের কৃষকরা।
সময়মতো ধান কেটে ঘরে তুলতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের ওপর নির্ভরশীল অনেক কৃষক। ক্রমবর্ধমান শ্রমিক সংকট ও আকস্মিক বন্যার হাত থেকে ফসল বাঁচাতে ভর্তুকি মূল্যে এই মেশিন কৃষককে দিতে ২০২০ সালে ৩০২০ কোটি টাকার একটি প্রকল্প নেয় সরকার। যে প্রকল্পের আওতায় কম্বাইন্ড হারভেস্টার কিনলে ৫০ থেকে ৭৫ শতাংশ দাম শোধ করা ভর্তুকি দিয়ে।
প্রকল্পে মেশিন সরবরাহকারীরা বলছেন, এরই মধ্যে ৯ হাজার ৫৭৮টি মেশিন বিক্রিও করেছেন তারা। ৫ বছর মেয়াদি এই প্রকল্প আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও গেল আমন মৌসুম থেকে আকস্মিক বন্ধ করে দেয়া হয়েছে ভর্তুকি। যার মাশুল গুনছেন তারা।
আবেদিন ইকুয়েপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, চলতি বছর এ খাতে ভর্তুকি দেয়া হবে কি না, এমন কেনো তথ্য নেই। ফলে দুশ্চিন্তায় মেশিন সরবরাহকারী থেকে শুরু করে কৃষকরা।
মেটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল বলেন, ভর্তুকি না থাকায় উদ্যোক্তা ও কৃষকরা মেশিন কিনতে আগ্রহ হারাচ্ছেন। এতে আমদানি করা মেশিন বিক্রিতে বিপাকে পড়তে হচ্ছে।
এই প্রকল্প বন্ধ করে দেয়ায় শুধু কি আমদানিকারকরাই বিপাকে পড়েছেন? নাকি চালের উৎপাদন খরচও বাড়বে? সেই হিসাবও মিলিয়ে দিচ্ছেন তারা। প্রকল্পে মেশিন সরবরাহকারীরা জানান, একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনে এক ঘণ্টায় এক একর জমির ধান কেটে মাড়াই-ঝাড়াই করে বস্তাবন্দি করতে যেখানে খরচ হয় ৬ থেকে ৮ হাজার টাকা। সেখানে হাতে কেটে এই কাজ করতে ১৫ জন শ্রমিকের লাগবে একদিন, আর ব্যয় হবে ১২ থেকে ১৫ হাজার টাকা।
আবার হাতে ধান কেটে জমি থেকে ঘরে তুলতে ১২ থেকে ১৫ শতাংশ ফলন নষ্ট হলেও কম্বাইন্ড হারভেস্টার মেশিনে হয় সর্বোচ্চ ৩ শতাংশ। এসব বাড়তি খরচ দিন শেষে যোগ হবে চালের দামে। আবেদিন ইকুয়েপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, এতে বাড়বে চালের দাম। কারণ উৎপাদন খরচ বাড়লে পণ্যের দাম বাড়ানো ছাড়া উপায় নেই। যা প্রভাব ফেলবে বিক্রিতে। ফলে অনেক লোকসানের ভয়ে কৃষিকাজ ছেড়ে দিতে পারে।
এমন বাস্তবতায় দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতার নামে কৃষিবান্ধব এমন প্রকল্প বন্ধ করা হলে ঝুঁকির মুখে পড়তে পারে দেশের খাদ্য নিরাপত্তা। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, এ খাতে দুর্নীতি হয়েছে, এটি পরিষ্কার। তবে ভর্তুকি বন্ধ করে দেয়া হলে এটি কৃষির জন্য ক্ষতি বয়ে আনবে। যা প্রভাব ফেলবে দেশের খাদ্য ব্যবস্থায়।
তবে ঠিক কি কারণে প্রকল্পের অর্থায়ন বন্ধ করা হয়েছে তা না জানালেও এটি আর চালু করা হচ্ছে না তা নিশ্চিত করেছেন বর্তমান প্রকল্প পরিচালক।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন