নবীন নিউজ, ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৯:৪০ এ.এম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, বুধবার রাতে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মধ্য আকাশে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যাত্রীবাহী বিমানটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়ে এসেছিল।
মার্কিন এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, বিমানটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।
সেখানকার পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নেমেছে একাধিক সংস্থা। বর্তমানে বিমানবন্দরটিতে সমস্ত টেকঅফ এবং অবতরণ বন্ধ রয়েছে।
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে। যদিও কতজন তা বলেননি তিনি।
ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক বিমান রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয়।
এছাড়া, সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনার আরও তথ্য সংগ্রহ করছে।
এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ