নবীন নিউজ ডেস্ক ০১ মার্চ ২০২৫ ০১:১৭ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১ মার্চ) দুপুরে কক্সবাজারে উখিয়ায় বিজিবির ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্ত নিরাপদ রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। বিজিবির মহাপরিচালক বলেছেন অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করলে সব বাংলাদেশি নিরাপদ।’
অন্য দেশের সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, ‘যদি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হয়, তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হতে পারে বিজিবি।’
বিজিবি সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিলে। এরই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন