নবীন নিউজ ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:৩২ এ.এম
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন। ক্রিকেট বিশ্বে একটি আলোচিত নাম হিসেবে পরিচিত এই ক্রিকেট প্রশাসকের হঠাৎ পদত্যাগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আইসিসি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছাড়ার পর আইসিসিতে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন অ্যালারডাইস। এরপর ২০২১ সালের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন। এর আগে মানু শনেকে বরখাস্ত করার পর আট মাস ধরে তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন।
পদত্যাগের কারণ হিসেবে অ্যালারডাইস নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা উল্লেখ করেছেন। আইসিসির প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। ক্রিকেটের বিস্তার ও বাণিজ্যিক ভিত্তি স্থাপনসহ আমরা যে অর্জনগুলো করেছি, সেগুলো নিয়ে আমি গর্বিত। তবে এখন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে।’
আইসিসি চেয়ারম্যান জয় শাহ তার নেতৃত্ব ও নিষ্ঠার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নিতে জিওফ অ্যালারডাইসের অবদান অনস্বীকার্য। তার নেতৃত্ব ও নিবেদনের জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই।’
তবে পদত্যাগের আনুষ্ঠানিক কারণ জানানো না হলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নানা সমস্যার কারণে অ্যালারডাইস সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু নির্ধারণে বিলম্ব, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা, এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজেট ব্যবস্থাপনায় অসংগতি তার পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে।
বিশেষ করে, চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশে দেরি এবং স্টার স্পোর্টসের আপত্তি অ্যালারডাইসের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে প্রচারণা শুরু করার বাধ্যবাধকতা থাকলেও তা যথাসময়ে সম্পন্ন করা যায়নি। এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অতিরিক্ত খরচ নিয়েও প্রশ্ন ওঠে।
আইসিসির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলিও সম্প্রতি পদত্যাগ করেছেন। তাদের পথেই এবার অ্যালারডাইস চলে গেলেন। তার উত্তরসূরি নির্বাচন করতে আইসিসি শিগগিরই প্রক্রিয়া শুরু করবে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ