শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আ.লীগ কর্মী থেকে কৃষকদল নেতা, প্রতিবাদে ১০ জনের পদত্যাগ

নবীন নিউজ ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ০৫:৩১ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বিগত সময়ে তারা ছিলেন আওয়ামী লীগের কর্মী। পট পরিবর্তনের পর হয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের একটি ইউনিয়ন কমিটির সভাপতিসহ বিভিন্ন পদের নেতা। 

সম্প্রতি পাবনার চাটমোহর উপজেলায় ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৫ মার্চ) কৃষকদলের নব ঘোষিত কমিটি থেকে ১০ জন পদত্যাগ করেছেন। একইসাথে তারা নতুন করে ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

সম্প্রতি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে উপজেলা কৃষকদল। কমিটিতে সভাপতি পদে ওই ইউনিয়নের কুমারগাড়া গ্রামের নজরুল ইসলাম, সহ-সভাপতি বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক নটাবাড়িয়া গ্রামের আব্দুল মোমিন ও প্রচার সম্পাদক পদে দোদারিয়া গ্রামের আলহাজ হোসেন এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিলচলন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আফছার আলী ও যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের অভিযোগ, কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে সভাপতি নজরুল ইসলামের বাড়িতে নৌকার অফিস ছিলো। বিগত ১৬ বছরে তারা কোনদিন বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। তারা সবসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন।  

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কৃষকদলের কমিটি বিলুপ্ত করে আওয়ামী লীগের দমন পীড়নে রাজপথে আন্দোলনে থাকা ত্যাগী কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

বুধবার বিলচলন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সভাপতি ও নেতৃবৃন্দ কৃষকদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য পাবনা জেলা কৃষক দলের সভাপতি এবং সম্পাদকসহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, আওয়ামী লীগ কর্মীদের দিয়ে কৃষকদলের কমিটি গঠন করায় গঠিত নব ঘোষিত কমিটির ১০ জন পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগপত্র দিয়েছেন জেলা ও উপজেলা কৃষকদল কমিটির কাছে।

পদত্যাগকারী নেতারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জনি হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মহসিন আলী, সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,সহ শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক অলিফ হোসেন, সহ যোগাযোগ সম্পাদক মিনারুল ইসলাম, সদস্য আমিরুল ইসলাম ও আক্কাস আলী।  

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নতুন কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, 'আমি কখনও আওয়ামী লীগের সাথে ছিলাম না। আমি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল করেছি। আমি আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, এখনো আছি। ভবিষ্যতেও থাকবো। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে। তারা প্রমাণ করুক আমি আওয়ামী লীগ করি।'

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আজাদুল ইসলাম বলেন, অভিযোগ সত্য নয়। কমিটিতে না আসতে পেরে হয়তো তারা এ ধরণের অভিযোগ করেছে। তারা যদি প্রমাণ করতে পারে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা