নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ০৫:১০ পি.এম
ছবি- সংগৃহীত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
দাবি আদায়ে আগারগাঁওয়ের বিএসইসি ভবনে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের প্রায় চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন তারা।
সেনাসদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় রাশেদ মাকসুদ ও কমিশনের সদস্যরা কার্যালয় ছাড়ার সময় কর্মচারীরা তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিএসইসির মূল ফটক বন্ধ ছিল। কেউ ভেতরে যেতে পারেননি।সাড়ে ৩টার কিছু আগে সেনাবাহিনীর একটি দল এসে ভেতরে অবস্থান নেয়।
মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাপ্তারিক আদেশ দেয় বিএসইসি চেয়ারম্যান। তার পরদিনই এই ঘটনা ঘটল।
মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা বলছেন, কিছু কর্মকর্তা প্রতিটি ফ্লোরের কাচের ফটকগুলোও বন্ধ করে দিয়েছেন। তাই এক ফ্লোরের কর্মচারীরা অন্য ফ্লোরে যেতে পারছেন না।
এ বিষয়ে জানার জন্য বিএসইসির মুখপাত্রসহ দায়িত্বশীল কয়েকজন কর্মচারীকে ফোন করলে তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
নির্বাহী পরিচালক সাইফুর রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিএসইসির মুখপাত্র ছিলেন। ক্ষমতার পটপরিবর্তনের পর গত অগাস্টে তাকে অন্য বিভাগে পাঠানো হয়। সর্বশেষ নভেম্বরে তাকে করপোরেট অ্যাপেয়ার্স বিভাগে বদলি করা হয়।
নবীন নিউজ/পি
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ
পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে