নবীন নিউজ ডেস্ক ০৬ জুলাই ২০২৪ ০৯:৩২ এ.এম
সংগৃহীত ছবি
সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদীর পানি কমছে। বিশেষ করে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভাটির জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যার ক্ষত কীভাবে কাটিয়ে উঠবেন সেটা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বানভাসি মানুষ।
তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুরসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে বানের পানিতে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পানির স্রোত এতটা ছিল যে কেউ কেউ ঘরবাড়ি, আসবাবপত্র ফেলে কোনো রকম প্রাণ নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটেছেন, আবার অনেকেই ভিটেমাটির মায়ায় পানিবন্দি অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ঘরের ভেতর বন্দিদশায় দিনযাপন করেছেন।
তবে এরইমধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে৷ পানিবন্দি অবস্থা থেকে মুক্তি মিলেছে নিম্নাঞ্চলের বানভাসি মানুষদের। তবে বন্যার তাণ্ডবে ভাটির জেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে৷ মানুষ এখন আশ্রয়কেন্দ্র থেকে ফিরে সেই ভাঙা ঘরে জোড়াতালি দিয়ে বসবাসের উপযোগী করছেন।
তাহিরপুর উপজেলার বাসিন্দা মনর আলী বলেন, আমার ঘরটা ঢলের পানিতে ভেঙে গেছে। ভেসে গেছে আসবাবপত্র। কিন্তু ঘর মেরামত কিংবা আসবাবপত্র কেনার টাকা নেই। তাইতো ভাঙা ঘরকে জোড়াতালি দিয়ে কোনোরকম ঠিক করে থাকছি।
দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা আব্দুল হাই বলেন, দুই দফার বন্যায় সুনামগঞ্জের নিম্নাঞ্চলের ঘরবাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে। এখন সবাই জোড়াতালি দিয়ে ঘরগুলো কোনোরকম ঠিক করছি।
ছাতক উপজেলার বাসিন্দা শাহিনুর বলেন, দুই দফা বন্যায় আমাদের অবস্থা খুব খারাপ। ঢলের পানিতে ঘরবাড়ির সব থেকে বেশি ক্ষতি হয়েছে। কিন্তু ঘর মেরামত করার জন্য সরকারি সহায়তা কবে পাবো তা সঠিক জানি না। দ্রুত সহায়তা পেলে ঘুরে দাঁড়াতে পারবো।
সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তবে বানভাসি মানুষ যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে সেজন্য তাদের সহায়তা করা হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা