নবীন নিউজ, ডেস্ক ১৭ মে ২০২৪ ১১:৫১ এ.এম
ভারতের একটি শহর, নাম মিজোরাম। এর আইজল নামক এক শহরে একটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা আট জোড়া যমজ শিশু শিক্ষার্থী সবার আকর্ষণ কেড়েছে।
আইজলের কলেজ ভেঙ প্রাথমিক স্কুলটিতে এ বছর এক বা দুই জোড়া নয়, একেবারে আট জোড়া যমজ শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে তিন জোড়া যমজ ভাই, চার জোড়া যমজ বোন ও এক জোড়া যমজ ভাই-বোন।
মজার বিষয় হলো, তাদের মধ্যে যমজ ভাই-বোন খোদ প্রধান শিক্ষকের সন্তান। তাঁরা স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হয়েছে। একসঙ্গে এবার এত যমজ শিক্ষার্থী পেয়ে স্কুল কর্তৃপক্ষও আশ্চর্য হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক লালভেনতুলুঙ্গা বলেন, যমজ শিশুরা আগেও আমাদের স্কুলে পড়েছে।
এমনকি গত বছর চার জোড়া যমজ ভর্তি হয়। তবে একসঙ্গে আট জোড়া যমজ শিশু ভর্তি হওয়ার ঘটনা এটাই স্কুলে প্রথম। এই শিশুরা বিভিন্ন শ্রেণিতে ভর্তি হয়েছে। প্রধান শিক্ষক জানান, আট জোড়া যমজ শিশুর স্কুলে পড়ার বিষয়টি নিয়ে স্কুলের কর্মীরাও কথা-গল্পে মেতেছেন।
প্রধান শিক্ষক জানান, এসব শিশু আইজলেরই স্থানীয়। অভিভাবকরা নাকি পরিকল্পনা করে যমজ শিশুদের স্কুলটিতে ভর্তি করাননি। এটি নিছকই কাকতালীয় ঘটনা। স্কুলের সুনামের কারণেই শিশুদের এখানে ভর্তি করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভর্তিপ্রক্রিয়ার পর আট জোড়া যমজকে সারিবদ্ধভাবে স্কুলের বারান্দায় দাঁড় করিয়ে ছবিটি তোলা হয়েছিল।
পরে শিক্ষকদের সঙ্গেও তাদের ছবি তোলা হয়। সেই দুটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়ে। স্কুল কর্তৃপক্ষ জানায়, দুই শ শিক্ষার্থীর মধ্যে এবার আট জোড়া যমজ শিশু ভর্তি হয়েছে। তাদের এলাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি