বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

রোনালদো পায়ে নেইল পলিশ কেন পড়েন?

নবীন নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২১ পি.এম

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে পাঠকের আগ্রহের কোন কমতি নেই। তবে বিশ্বের বড় বড় ফুটবল তারকাদের নিয়ে আগ্রহ যেন একটু বেশিই। মাঠের খেলা থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনের প্রতি আগ্রহ রয়েছে ভক্তদের।

সেই তারকাদের মধ্যে নামটি যদি হয় ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে আগ্রহ বেড়ে যায় আরো বহুগুণে।  এবার পর্তুগিজ এই তারকা সম্পর্কে মজার এক তথ্য জানা গেছে। 
রোনালদো পায়ে নেইল পলিশ ব্যবহার করেন এবং সেটি কেন করেন, সেই তথ্যই এক নজরে জেনে নেওয়া যাক।

সম্প্রতি রোনালদোর খালি পায়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, পায়ে কালো রঙের নেইল পলিশ ব্যবহার করেছেন ফুটবলের এই মহাতারকা। তাতে অনেকেই জানতে চেয়েছেন, কেন এমনটি করছেন রোনালদো? আবার অনেকে মনে করছেন, তার পায়ে কোনো সমস্যা রয়েছে।  সাধারণত বুট বা জুতা পরে চলাচল করার কারণে রোনালদোর পায়ের নখ দেখা যায় না। কিন্তু যখনই কোনো স্থানে বেড়াতে যান, তখনই খালি পায়ের ছবি প্রকাশ করেন। 

সেই ছবির প্রায় প্রতিটিতে কালো রঙের নেইল পলিশ দেখা গেছে। 

নেইল পলিশ কেবল নারীরা ব্যবহার করেন, অনেকের এমন ধারণা রয়েছে। নারীদের প্রসাধনী কেন ছেলেরা ব্যবহার করবেন, এমন প্রশ্নও অনেকে করেন। তবে রোনালদো যে কারণে পায়ে নেইল পলিশ ব্যবহার করেন, সেটি জানার পরে অনেকেই অবাক হবেন। 

একজন ফুটবলারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো তার পা। তাতে পায়ের প্রতি তাদের বিশেষ যত্ন নিতে হয়। কোনো কারণে পা ক্ষতিগ্রস্থ হলে বা সেখানে আঘাত পেলে ফুটবল খেলা সম্ভব না। মূলত পায়ের নখে ফাঙ্গাসের আক্রমণ বা পচে যাওয়ার মতো সমস্যা থেকে রক্ষা পেতে অনেকেই নেইল পলিশ ব্যবহার করেন। ঠিক এই কারণে রোনালদোও পায়ে নেইল পলিশ ব্যবহার করেন। 

ফুটবল খেলার জন্য প্রতিনিয়ত পা ব্যবহার করায় নখে সমস্যা দেখা দেয়। আর দীর্ঘসময় জুতা বা বুট পরে থাকায় সে সমস্যা আরো তীব্র আকার ধারণ করে। এই সমস্যা থেকে রক্ষা পেতে রোনালদো পায়ে কালো রঙের নেইল পলিশ ব্যবহার করেন। তার মতো আমেরিকার সাবেক বক্সার মাইক টাইসনও নেইল পলিশ ব্যবহার করতেন। 

বর্তমানে পর্তুগিজ মহাতারকা খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে। কাতার বিশ্বকাপের পরে ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে এশিয়ার ক্লাবটিতে যোগ দেন তিনি। এরপরে একে একে নেইমার জুনিয়র, সাদিও মানে, করিম বেনজেমার মতো তারকারাও পাড়ি জমিয়েছেন সেখানে। সবমিলিয়ে সৌদির ক্লাব ফুটবল এখন জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ