ভারতীয় ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। ছবি: সংগৃহীত
কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতে হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। তাকে নিয়ে আসন্ন অলিম্পিকে বড় স্বপ্নই দেখছিল দেশটি। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় এবার বড়সড় বিপদে পড়েছেন এই তারকা ভারোত্তোলক।
ভারতের এনআইএস পাতিয়ালাতে জাতীয় ক্যাম্প চলছে ভারোত্তোলকদের। সেই ক্যাম্পের নিয়ম ভেঙে রাতে মেয়ে অ্যাথলেটদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন তিনি। এরপরই তার ওপর শাস্তির খড়গ নেমে এসেছে। ইতিমধ্যে তাকে জাতীয় ক্যাম্প থেকে বহিষ্কার করা হয়েছে।
আগামী প্যারিস অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি ক্যাম্প চলছে। সেই ক্যাম্পেই এই কীর্তি ঘটিয়েছেন অচিন্ত্য। সেখানেই মেয়েদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন অচিন্ত্য। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। তার দু'দিন পরে ঘটনাটি এসেছে জনসমক্ষে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিরাপত্তা ভঙ্গের দায়ে পড়েছেন অচিন্ত্য। তাকে রাতের বেলা ধরে ফেলেন মেয়েদের হোস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। যখন তিনি মেয়েদের হোস্টেলে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, তখন একজন নিরাপত্তাকর্মী অচিন্ত্যর ভিডিও তুলে রাখেন। এর ফলেই মহা বিপদে পড়ে গেছেন তিনি।
২২ বছর বয়সী ভারোত্তোলক পুরুষ বিভাগে ৭৩ কেজি ক্যাটাগরিতে লড়াই করেন। তার এই জঘন্য কাজ নিয়ে বলতে গিয়ে ভারতীয় ভারোত্তোলক ফেডারেশনের এক কর্তা পিটিআইকে বলেছেন, ‘এই ধরনের নিয়ম শৃঙ্খলাহীনতা একেবারে বরদাস্ত করা হবে না। আর সেই কারণেই অচিন্ত্যকে সঙ্গে সঙ্গেই জাতীয় ক্যাম্প ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ