নবীন নিউজ ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০১ এ.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা এবং প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, ফখরুল আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেভী কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে ফটিকছড়ির সাবেক এমপি তারিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর ভাণ্ডারি এবং এমপি খাদিজাতুল আনোয়ারসহ উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী এসেছেন, এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। রাত ৯টার দিকে শতাধিক মানুষ কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়ে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে থাকে। দীর্ঘ সময় ধরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেভি কনভেনশন হল। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফখরুল আনোয়ারকে আটক করা হয়।
প্রসঙ্গত, ফখরুল আনোয়ারের ছেলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির বিয়ে হয়। নেভী কনভেনশনে বিয়ে পরবর্তী বৌ-ভাতের অনুষ্ঠান ছিল। সেখানে আওয়ামী লীগের উত্তর জেলার অনেক নেতাকর্মীকে দেখা যায়। তবে পরিস্থিতি ঘোলাটে হলে অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’