মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে ভেঙে পড়লো মঞ্চ, নিহত ৬ জন

নবীন নিউজ ডেস্ক ২৮ জানু ২০২৫ ১২:৫৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের বাগপাতে ধর্মীয় এক অনুষ্ঠানে বাঁশের মঞ্চ ভেঙে পড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮জানুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বাগপাতের বারাউতে মঙ্গলবার জৈন সম্প্রদায়ের 'লাড্ডু মহোৎসব' এর অনুষ্ঠান চলছিল। সেখানে শত শত ভক্ত মন্দিরে পৌঁছেছিলেন লাড্ডু দেওয়ার জন্য। ভক্তদের জন্য একটি বাঁশের মঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু মানুষের ভারে মাচাটি ভেঙে পড়ে। এতে ছয়জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

বাগপাত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, দ্রুত পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তবে গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। 
 
জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল বলেছেন, অনুষ্ঠানের সময় কাঠের মঞ্চটি ভেঙে পড়ে। এতে অন্তত ৪০ জন আহত হয়। ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িও পাঠানো হয়েছে, বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভক্তদের পক্ষ থেকে রাকেশ জৈন বলেছেন, জৈন দেবতা আদিনাথের নির্বাণ উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় মঞ্চটি তৈরি করা হয়।
 তিনি যোগ করেন, পুরোহিতরা লাড্ডু দিতে গিয়েছিলেন এবং মঞ্চটি ভেঙে পড়ে, সেখানে শত শত ভক্ত ছিলেন।'

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন। তিনি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ।  

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ