নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১১ অক্টোবার ২০২৫ ০৮:৫১ পি.এম
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন রাজশাহীর মুনাজিয়া স্নিগ্ধা মুন (১৭)। যৌন হয়রানি ও নির্যাতনের ঝুঁকিতে থাকা শিশু, বিশেষ করে মেয়েদের অধিকার রক্ষায় তার সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ অবদানের জন্য মনোনয়ন পান তিনি।
নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই অনুপ্রাণিত হয়ে মুনাজিয়া প্রতিষ্ঠা করেছেন ‘সার্ভাইভার্স পাথ’ নামের একটি সামাজিক সংগঠন। যা শিশুদের নিরাপত্তা, আত্মরক্ষা এবং অধিকার বিষয়ে কাজ করে। সংগঠনটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন, আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদান এবং নির্যাতনের শিকার শিশুদের আইনি ও মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করে আসছে।
রাজশাহীর বিভিন্ন স্কুলে অভিযোগ বাক্স স্থাপন থেকে শুরু করে দূরবর্তী গ্রামীণ এলাকার শিশুদের সচেতন করতে উদ্যোগ নিয়েছেন তিনি। বাবা-মা, শিক্ষক ও স্থানীয় নেতাদের সম্পৃক্ত করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার কাজও করছে তার সংগঠন।
মুনাজিয়া অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই সমানভাবে সক্রিয়। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি হাজারো মানুষের কাছে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন এবং তরুণ স্বেচ্ছাসেবক যুক্ত করছেন। পাশাপাশি সরাসরি কর্মশালার মাধ্যমে ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে সচেতন করেছেন তিনি।
এসব কর্মশালায় শিশু বিবাহ প্রতিরোধ, নির্যাতন থেকে সুরক্ষা, মানসিক সুস্থতা ও আত্মরক্ষার কৌশল শেখানো হয়। বিশেষ করে মেয়েদের অনিরাপদ পরিস্থিতি চেনা ও পারস্পরিক সহায়তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
রাজশাহীর মহিষবাথান এলাকার বাসিন্দা মুনাজিয়া স্নিগ্ধা মুন বলেন, সার্ভাইভার্স পাথ একটি সংগঠন নয়, এটি আন্দোলন। বিশ্বাস করি, কেউ একা লড়বে না। সবাইকে এগিয়ে আসতে হবে, ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারী, শিশু বা পুরুষ—কেউ কোনো ধরনের সহিংসতা বা বৈষম্যের শিকার হবে না। প্রত্যেক শিশুরই নিরাপদে বেড়ে ওঠার অধিকার আছে। আমি চাই, কেউ যেন ভয় পেয়ে চুপ না থাকে।
জানা গেছে, প্রতি বছর শিশুদের অধিকার রক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ‘কিডস রাইটস’। ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা এ মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য আবেদন করতে পারে। ২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক সম্মেলনে পুরস্কারটি প্রবর্তিত হয়। প্রতিবছর একজন নোবেল বিজয়ী ব্যক্তিগতভাবে বিজয়ীর হাতে পুরস্কারটি তুলে দেন। এজন্যই অনেকে একে ‘শিশুদের নোবেল পুরস্কার’ হিসেবে অভিহিত করেন।
রাজশাহীর মুনাজিয়া এবার সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন— এ খবর জানিয়ে গর্ব প্রকাশ করেছেন তার পরিবার ও শিক্ষকরা।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ