নবীন নিউজ, ডেস্ক ০৯ অক্টোবার ২০২৪ ০৮:৫৫ এ.এম
মনোনয়নপত্র বিতরণে মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটর নির্বাচনের আনুষ্ঠানিক পক্রিয়া শুরু আজ বুধবার (৯ অক্টোরব)। ৯, ১০ ও ১২ অক্টোবর, এ ৩ দিন ২১ পদেরর বিপরীতে মনোনয়ন সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আগের নির্বাচনগুলোতে প্রতিবারই দেখা গেছে নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ বা প্যানেল সক্রিয় হয়ে ওঠে। এবার তা দেখা যাচ্ছে। সভাপতি পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন তরুণ ক্রীড়া সংগঠক তাবিথ আওয়াল ও তরফদার রুহুল আমিন।
বুধবারই মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তাবিথ। বেসরকারি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) যে কোনো সময় আমি মনোনয়নপত্র সংগ্রহ করে নেব। এখন পর্যন্ত এটা নিশ্চিত যে, আমি একাই কোনো প্যানেল ছাড়াই মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছি।’
এ সময় তিনি আরও বলেন, ‘প্যানেলের ব্যাপারে আসলে অনেক গুঞ্জনই থাকে। আমি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। তবে এই মুহূর্তে প্যানেল নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি অপেক্ষা করছি কারা কারা আগ্রহী নির্বাচন করার জন্য কোন কোন পদে। এরপর দেখব কারা কোন পদে আসতে চান বিবেচনা করব। তখন এটা প্যানেলের বিষয় আসতেও পারে আবার কোনো প্যানেল নাও হতে পারে।’
এর আগে ২০১২ ও ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তাবিথ। পরে ২০২০ সালের নির্বাচনে লড়ছেন একা। যদিও সেবার উপনির্বাচনে হেরে যান। এবারও তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি হতে পারলে অন্য পদে নির্বাচিতদের নিয়ে দেশের ফুটবল এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান তাবিথ।
কেন প্যানেল করছেন না, এমন প্রশ্নে তাবিথ বলেন, ‘এ রকম সিদ্ধান্ত নেওয়ার সেভাবে গুরুত্বপূর্ণ কোনো কারণ নেই। একটা চিন্তা হচ্ছে বিগত দুটি নির্বাচনে কিন্তু আমি এককভাবে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলাম সহ-সভাপতি পদে। আমি কোনো প্যানেলে ছিলাম না। হয়তো অনেকে মনে করতে পারেন একটা টিম হয়ে কাজ করেছি। আসলে নির্বাচন করেছিলাম কোনো প্যানেলের বাইরে থেকে। এখন পর্যন্ত এবারও সেই ধারাটা রয়েছে। আমি অপেক্ষায় আছি কারা কোন পদে নির্বাচন করবেন এবং এগিয়ে আসবেন। তাদের নিয়েই একটা নির্বাহী কমিটি গঠিত হবে।’
তবে প্যানেল হোক বা না হোক বুধবার কিক-অফ বাফুফে নির্বাচনের। ২৬ অক্টোবর হবে নির্বাচন। সেদিনই জানা যাবে আগামী চার বছর দেশের ফুটবলকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন কে?
বাফুফে নির্বাচনের তফসিল
মনোনয়নপত্র বিতরণ: ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র জমা: ১৪ ও ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই: ১৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার: ১৯ ও ২০ অক্টোবর ভোটগ্রহণ : ২৬ অক্টোবর
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন