নবীন নিউজ ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ১১:১০ এ.এম
সংগৃহীত ছবি
সূচী অনুযায়ী আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। ইতোমধ্যেই শেষ হয়েছে প্লেয়ার ড্রাফট। তবে বর্তমানে বিপিএল যেন এক বিতর্কের নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছত্রছায়ায় একমাত্র টি-টোয়েন্টি লিগ এটি। বেশ কয়েক বছর ধরেই এটিকে ঘিরে আলোচনা-সমালোচনা হচ্ছে। এবার সে ধারা থেকে বের হয়ে নতুন আঙ্গিকে ও বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিপিএলকে দেশে ও দেশের বাইরে জনপ্রিয় করে তুলতে চায় বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে বিসিবি।
এবারের আসরকে দেশে ও দেশের বাইরে জনপ্রিয় করে তুলতে বিদেশি অনেক বৈশ্বিক তারকাকে দেখা যাবে বলে আভাস দিয়েছেন নাজমূল আবেদীন। তিনি বলেন, “তারকা ক্রিকেটার, ফুটবলার, এমনকি দেখা যেতে পারে হলিউড অভিনেতা-অভিনেত্রীদেরও। আমাদের প্রধান উপদেষ্টা যদি মাঠে আসেন, একটা বক্তব্য দেন, বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার বা হলিউড থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী এখানে এসে সংযুক্ত হন, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। আমাদেরও সে চেষ্টা থাকবে।’’
মাঠের বাইরেও বিপিএলকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির। সে জন্য এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিপিএলের সময় এই টুর্নামেন্টকে ঘিরে দেশব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যান্য ক্রীড়া ফেডারেশনও এ সময় বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারবে। জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর তারুণ্যের যে উচ্ছ্বাস, সেটা যেন সব খেলায় ছড়িয়ে যায় সে লক্ষ্য নিয়েই ইয়ুথ ফেস্টিভ্যালের পরিকল্পনা।
এ নিয়ে নাজমূল আবেদীন বলেছেন, ‘‘সামাজিক বিভিন্ন ব্যাপারে বিপিএলকে কাজে লাগানো হবে। আমরা শুধু খেলার মাঠেই বিপিএলকে দেখব না। সারাদেশে কোনো না কোনোভাবে বিপিএল ছড়িয়ে পড়বে। সম্প্রতি যে আন্দোলন হয়েছে, সেখানে যে ঘটনাগুলো ঘটেছে এবং সেটার যে চেতনা, সেটাও আমরা দেখতে পাব বিপিএলের বিভিন্ন পর্যায়ে।’’
বিপিএলের নতুন আসরকে সামনে রেখে তৈরি হচ্ছে নতুন থিম সং। এছাড়াও প্রথমবারের মতো এবারের আসরে থাকবে মাসকটও।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ