তামিম ইকবাল বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন ম্যাচে সময়মতো পৌঁছাতে পারেননি। তাই শেষ মুহূর্তে অধিনায়ক বদলে নামতে হয়েছে প্রাইম ব্যাংককে। কারণ নিজস্ব গাড়িতে করে যাওয়ার সময় জ্যামের কারণে দীর্ঘক্ষণ আটকা পড়েন এ বাঁহাতি ওপেনার।
শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুন অধিনায়ক হিসেবে টস করেন এবং ব্রাদার্স টস জিতে তামিম না থাকায় প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায়। তবে তামিমকে ছাড়াই ওপেনিংয়ে নেমে শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাই ২৫ ওভারের কাছাকাছি সময়ে তামিম মাঠে পৌঁছালেও কোনো সমস্যা হয়নি।
ওয়ানডাউনে ব্যাটিং করেছেন তিনি। ১৫ বলে ১৬ রান করেই সাজঘরে ফিরেছেন। কিন্তু প্রাইম ব্যাংক ম্যাচটি ১৬৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে।
এর আগে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক। তামিম না থাকায় শাহাদাত ও পারভেজ ওপেনিং করেছেন। তিনি যখন ২৫তম ওভারে বিকেএসপি পৌঁছেছেন তখন উভয় ব্যাটার দুর্দান্ত পারফর্ম করছিলেন। আরও ১১ ওভার তাদের ব্যাটিং দেখার সুযোগ পেয়েছেন তামিম। ২৪৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে ৩৭তম ওভারে। ১১১ বলে ১০ চার, ৪ ছক্কায় ১১৯ রানে বিদায় নেন শাহাদাত।
এরপর তামিম নেমে ১৫ বলে ২ চারে ১৬ রান করেই সালাউদ্দিন সাকিলের পেসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তখন পারভেজ বিধ্বংসী রূপে। তিনি ১২৯ বলে ৯ চার, ৮ ছক্কায় ১৫১ রানে থেমেছেন দলকে প্রায় সোয়া তিনশ’ রানের কাছে নিয়ে।
পরে শেখ মেহেদি হাসান মাত্র ১৭ বলে ৪ চার, ৩ ছক্কায় অপরাজিত ৪৫ রান করলে ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রানের বিশাল সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। আবু জায়েদ রাহী ১০ ওভারে ৭০ রান দিয়ে ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ৫৭ রানের উদ্বোধনী জুটি এবং ৬২ রানের দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ শুরু পায় ব্রাদার্স। কিন্তু ওপেনার আব্দুল মজিদ ৭৬ বলে ৫ চার, ১ ছয়ে ৫৬ রানে রুবেল হোসেনের বলে বোল্ড হন।
এ ছাড়া ইমতিয়াজ হোসেন ৩৯ বলে ৬ চারে ৩১ ও তিনে নামা রহমতুল্লাহ আলী ৪২ বলে ৩ চার, ২ ছক্কায় ৩৭ রানে বিদায় নেন। বাকিরা কেউ ভালো ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৯ ওভারে ব্রাদার্স ৯ উইকেটে ২১৫ রান করতে পেরেছে।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ