নবীন নিউজ ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১১:২২ এ.এম
ছবি- সংগৃহীত।
প্রতিপক্ষ যখন ভারত, সব পর্যায়ের ক্রিকেটেই উত্তেজনাটা পৌঁছে যায় যেন অন্য মাত্রায়। তবে, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ফাইনালে তেমনটা দেখা গেল না। ব্যাটারদের ব্যর্থতায় একপেশে ফাইনালে বাংলাদেশের হার ৪১ রানে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল ভারত।
আজ রোববার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন। জবাবে, ১৮.৩ ওভারে ৭৬ রানে থামে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২২ রান আসে জুরাইয়ার ব্যাট থেকে।
১১৮ রানের মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মাথায় ফেরেন ইভা। গত ম্যাচে ভালো ব্যাটিং করলেও এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর মাত্র ১৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সাজঘরের পথ ধরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ১৩ বলে ৮ রান আসে তার ব্যাট থেকে।
দ্রুত দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। পরের ব্যাটাররা চেষ্টা করেও সেই চাপ সামাল দিতে পারেননি। একে একে সাজঘরে ফেরেন ফাহমিদা ছোঁয়া, সুমাইয়া আক্তার, জুরাইয়া ফেরদৌস, সাদিয়া আক্তাররা। সবমিলিয়ে মাত্র ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লেজের সারির ব্যাটাররা চেষ্টা করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করলেও এবং রান তাড়া করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। দুই ওপেনার কামিলনী ও তৃষা মিলে গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন। ৯ বল খেললেও ৫ রানের বেশি করতে পারেননি তিনি।
প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি ভারতের। দলীয় ২৫ রানের মাথায় ফেরেন টপঅর্ডারের আরেক ব্যাটার সানিকা চালকে। সাজঘরে ফিরলেও রানের খাতা খেলা হয়নি তার। এই ব্যাটারকেও ফেরান ফারজানা। শুরুর চাপ সামলে নিকি প্রসাদ ও তৃষার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম ১০ ওভারে তোলে ৫৪ রান। অবশেষে নিকি-তৃষা জুটি ভাঙেন হাবিবা। দলীয় ৬৬ রানের মাথায় নিকিকে ফেরান হাবিবা। আউটের আগে এই ব্যাটার করেন ২১ বলে ১২ রান।
পরবর্তীতে আনসারিকে নিয়ে দলকে এগিয়ে নেন তৃষা। অবশ্য এই জুটি বড় হতে দেননি নিশিতা আক্তার নিশি। ফেরান আনসারিকে। ১২ বলে ৫ রান করে ফেরেন এই ব্যাটার। এরপর ফেরেন ফিফটি হাঁকানো ব্যাটার তৃষা। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। তাকেও ফেরান ফারজানা। এরপর লেজের সারির ব্যাটাররা চেষ্টা করলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারত।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ