বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

তুষার নয়, তুলা! চীনে পর্যটকদের সঙ্গে অভিনব প্রতারণা

নবীন নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শীতের সৌন্দর্যের জন্য বিখ্যাত চীনের সিচুয়ান প্রদেশের একটি পর্যটন গ্রাম এবার এক অভিনব প্রতারণার অভিযোগে বিতর্কের মুখে পড়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে তুলা ও সাবান-পানি দিয়ে নকল তুষার তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের এই পর্যটন গ্রামে শীতকালে ব্যাপক তুষারপাত হয়ে থাকে। কিন্তু এবছর প্রকৃত বরফ না পড়ায়, লুনার নববর্ষের ছুটির সময় (জানুয়ারির শেষের দিকে) গ্রামটিকে কৃত্রিমভাবে ‘তুষার ঢাকা’ দেখানোর চেষ্টা করা হয়।

তবে এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে পর্যটকদের অভিযোগের মাধ্যমে। এক পর্যটক চীনা সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ❝আমি প্রতারিত বোধ করছি। আমার সাধারণ জ্ঞানকে অপমান করা হয়েছে!❞

আরেকজন মন্তব্য করেছেন—❝বর্তমান ডিজিটাল যুগে পর্যটন কেন্দ্রগুলোর অবশ্যই সততা বজায় রাখা উচিত। মিথ্যা প্রচারণা করলে শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।❞

তুলার আস্তরণে ঢাকা 'স্নো ভিলেজ'
চীনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, তুলার স্তর দিয়ে গ্রামটির বাড়িঘরের ছাদ ও বন ঢেকে দেওয়া হয়েছে, যা প্রথম দেখায় ঘন তুষারের মতো মনে হয়। কিন্তু পরে এটি পর্যটকদের কাছে ধরা পড়ে, এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়।

স্নো ভিলেজের ব্যবস্থাপনা অফিসের এক কর্মী স্বীকার করেছেন, জনরোষের কারণে কৃত্রিম বরফ সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন—
❝আগে প্রতি শীতেই এখানে তুষারপাত হতো। তাই এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় এবং ব্যাপক প্রচারণা চালানো হয়। তবে এবছর আবহাওয়া আমাদের সহায় ছিল না।❞

পর্যটকদের অভিযোগের ভিত্তিতে চেংদু স্নো ভিলেজ কর্তৃপক্ষ একটি বিবৃতি দেয়। তারা জানায়—❝তুষারাবৃত পরিবেশ তৈরির জন্য তুলা ব্যবহার করা হয়েছিল। কিন্তু এটি প্রত্যাশিত ফল দেয়নি এবং পর্যটকদের মনে খারাপ প্রভাব ফেলেছে। আমরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি।❞

পর্যটকদের ক্ষতিপূরণ দেবে কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষুব্ধ পর্যটকদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনে এমন প্রতারণা প্রথম নয়!
জানা গেছে, পর্যটকদের সঙ্গে এই ধরনের প্রতারণা চীনে প্রথমবার নয়। গত বছর হেনান প্রদেশের একটি বিখ্যাত জলপ্রপাতের বিরুদ্ধেও অভিযোগ ওঠে যে, শুকনো মৌসুমে পানির প্রবাহ বাড়াতে সেখানে পাইপ ব্যবহার করা হয়েছিল!

সূত্র: ইনডিপেনডেন্ট

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ