বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

৩৩ দেশের ৯৭টি চলচ্চিত্র নিয়ে বগুড়ায় আজ থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৬ পি.এম

সংগৃহীত ছবি

করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায় আজ থেকে পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (বিআইএফএফ)’ শুরু হচ্ছে। জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে জেলা শিল্পকলা একাডেমি বগুড়া এবং মধুবন সিনেপ্লেক্সে শুরু হচ্ছে এ আয়োজন। তিন দিনব্যাপি এই আয়োজনটি শেষ হবে ২২ ফেব্রুয়ারি।

বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবটি আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে যা গতবারের আয়োজনের দ্বিগুণ। প্রতিযোগিতামূলক এই উৎসবে ৫ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও কর্মী উৎসবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত উৎসব পরিচালক সুপিন বর্মন।

মাস্টার ক্লাস ও মুক্ত আলোচনায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ তাওকীর।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ । উৎসব পরিচালক সুপিন বর্মন জানান ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জন্য জুরি হিসেবে থাকছেন দেশের ও বিদেশের স্বনামধন্য দশজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী।

দেশীয় জুরিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, অভিনেত্রী কাজী নওসাবা আহম্মেদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, স্ক্রিপ্ট রাইটার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, লেখক ও সাংবাদিক অনিন্দ্য মামুন, চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথি।

বিদেশি জুরিদের মধ্যে রয়েছেন মিশর থেকে চলচ্চিত্র নির্মাতা মারওয়া ইলসাকুরি, ভারত থেকে নির্মাতা রাকেশ আন্দানিয়া ও অমল ভাগাত। ইতোমধ্যে অনলাইনে ছবি দেখে জুরিদের বিচারকার্য শেষ হয়েছে বলে জানান উৎসব পরিচালক সুপিন বর্মন।
২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে ৫ম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার প্রাপ্ত ইকবাল হোসাইনের ‘বলী’।
উল্লেখ্য যে ২০-২২ তারিখ জেলা শিল্পকলা একাডেমিতে এবং ২০-২১ ফেব্রুয়ারি মধুবন সিনেপ্লেক্সে একযোগে সকাল ১০টা থেকে ৯টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ