নবীন নিউজ, ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৮ এ.এম
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশ সফরে যাওয়া ডেলিগেশনে তাদের দলের কেউ প্রতিনিধিত্ব করছে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার রাত পৌনে ২টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ একটি প্রতিনিধিদল গতকাল রাতে চীন সফরে গেছেন। ২১ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। জাতীয় নাগরিক কমিটির তিন ছাত্রনেতা রয়েছেন এই প্রতিনিধি দলে। তারা হচ্ছেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আলী আহসান জোনায়েদ, রাফি সালমান রিফাত ও মুখপাত্র রিয়াজ হোসেন।
তবে এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি ডেলিগেশনের সাথে চীন সফরে যাচ্ছেন।
জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় যে, কমিটি এ বিষয়ে অবগত নয় এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে, জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই ডেলিগেশনে অংশগ্রহণ করছেন না বা কমিটির প্রতিনিধিত্ব করছেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায় যে, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোভাবে কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং এর সাথে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে যোগাযোগ করে, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পরই যে কোনো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল মহলকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ